স্ট্রিম মাল্টিমিডিয়া

আজ ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর জন্মদিন। ১৯৬২ সালের এই দিনে চট্টগ্রামের মাটিতে জন্মেছিলেন আইয়ুব বাচ্চু তথা সবার প্রিয় এবি। তাঁর প্রথম গিটার হাতে নেওয়া, স্টেজে ওঠা থেকে শুরু করে প্রথম ব্যান্ড, গিটার বাজিয়ে প্রথম উপার্জন—প্রথম সবকিছুই চট্টগ্রামে। তাঁর ব্যান্ডযাত্রার শুরুর দিনগুলোর সঙ্গে জড়িয়ে আছে চট্টগ্রামের শিল্পী, সংগঠক জেকব ডায়েসের নাম। তিনি আইয়ুব বাচ্চুর গিটার-শিক্ষক। সত্তরের দশকের শেষ দিকে আইয়ুব বাচ্চু জেকব ডায়েসের হাতে তৈরি ‘স্পাইডার’ ব্যান্ডে গিটার বাজাতেন। জন্মদিনে ঢাকা স্ট্রিমে আইয়ুব বাচ্চুকে নিয়ে স্মৃতিচারণা করেছেন জেকব ডায়েস ও আইয়ুব বাচ্চুর সংগীত জীবনের শুরুর দিকের ব্যান্ড 'স্পাইডার' এর সাবেক ভোকালিস্ট ইকবাল হায়দার। সঙ্গে থাকছেন স্পাইডার ব্যান্ডের এই প্রজন্মের শিল্পী লরেন্স ডায়েসও।

ঈদুল ফিতরের পরে রাজধানীর পাইকারি ও খুচরা বাজারের চিত্র বেশ ভিন্ন। কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, পোলট্রি মুরগির দাম এক লাফে কেজিতে ৪০-৫০ টাকা বৃদ্ধি পেয়েছে।
২ দিন আগে
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে একদিকে ছিল আধুনিক অস্ত্রে সজ্জিত পাকিস্তান সেনাবাহিনী, অন্যদিকে সীমিত অস্ত্র নিয়ে লড়াই করা মুক্তিবাহিনী।
২ দিন আগে
১৯৭১-এর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে পঙ্গু মুক্তিযোদ্ধাদের নতুন জীবনের স্বপ্ন দেখাতে অস্ট্রেলিয়া থেকে ছুটে এসেছিলেন ২৩ বছরের তরুণ, প্রস্থেটিক এক্সপার্ট ব্যারি লিচ। আধুনিক উপকরণের অভাব সত্ত্বেও অদম্য সৃজনশীলতায়, স্থানীয় কাঠ আর টায়ার দিয়ে কৃত্রিম অঙ্গ তৈরি করে তিনি হয়ে উঠেছিলেন অজস্র মানুষের 'বুড়া সাহেব'।
৩ দিন আগে
১৯৭১ সালে যখন পাকিস্তানি হানাদার বাহিনী পূর্ব বাংলায় গণহত্যা চালাচ্ছিল, তখন আন্তর্জাতিক ত্রাণ সংস্থা কিংবা বিদেশি সাংবাদিকদেরও প্রবেশ নিষিদ্ধ ছিল। ঠিক সেই সময় লন্ডনের কয়েকজন তরুণ-তরুণী সিদ্ধান্ত নেন, ত্রাণ নিয়ে সীমান্ত ভেঙে বাংলাদেশে ঢোকার।
৩ দিন আগে