স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজকের এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।
গতকাল সোমবার (২১ জুলাই) গভীর রাতে ফেসবুক পোস্টে পরীক্ষা স্থগিতের ঘোষণা দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এ ছাড়া তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমও এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত বিষয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন।
এরপর আজ মঙ্গলবার (২২ জুলাই) সকালে শিক্ষা উপদেষ্টার বরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে পরীক্ষা স্থগিতের কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ২৭ জন নিহতের খবর পাওয়া গেছে। নিহতদের বেশির ভাগই শিশু। এ দুর্ঘটনায় আহত হয়েছেন দেড় শতাধিক।

আইনমন্ত্রী বলেছেন, ‘গণভোট অধ্যাদেশ তো ল্যাপস (তামাদি) হয়ে গেছে বা ইনফ্যাকচুয়াস (অকার্যকর) হয়ে গেছে। এর তো আর কার্যকারিতাই নেই। ওইটির অধীনে একটি গণভোট হয়েছিল, সেটির কার্যকারিতাও শেষ। আমরা বিষয়টিকে সেভাবেই দেখছি।’
১১ মিনিট আগে
জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার রোধে তথ্যদাতাদের জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, চোরাই বা অবৈধভাবে জ্বালানি তেল মজুদের সুনির্দিষ্ট তথ্য দিলে এই আর্থিক সম্মানী প্রদান করা হবে।
৩০ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
৩ ঘণ্টা আগে