স্ট্রিম প্রতিবেদক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে অমর্ত্য রায় জনকে প্রার্থী হওয়ার সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন আইনজীবী শিশির মনির এবং অমর্ত্য রায় জনের পক্ষে শুনানি করেন আইনজীবী মানজুর আল মতিন।
হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে চেম্বার জজ আদালতে আপিল করা হবে বলে জানিয়েছেন শিশির মনির।
আগামী ১১ সেপ্টেম্বর জাকসুর ভোটগ্রহণ হবে। এর আগে গত ৬ সেপ্টেম্বর অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিল করার কথা জানায় জাকসুর নির্বাচন কমিশন। এক বিজ্ঞপ্তিতে কমিশন বলেছে, নিয়মিত ছাত্র না হওয়ায় প্রত্নতত্ত্ব বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিল করা হয়েছে।
অমর্ত্য ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় সংসদের সাবেক সভাপতি। তিনি সম্প্রীতির ঐক্য প্যানেলের হয়ে ভিপি পদে লড়ছিলেন।
প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট আবেদন করেন অমর্ত্য রায় জন। সোমবার (৮ সেপ্টেম্বর) অমর্ত্য রায়ের পক্ষে তাঁর আইনজীবী মানজুর আল মতিন হাইকোর্টে এ-সংক্রান্ত রিট আবেদন করেন।

ক্রীড়াকার্ড ও খেলোয়াড়দের জন্য ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
১১ মিনিট আগে
আইনমন্ত্রী বলেছেন, ‘গণভোট অধ্যাদেশ তো ল্যাপস (তামাদি) হয়ে গেছে বা ইনফ্যাকচুয়াস (অকার্যকর) হয়ে গেছে। এর তো আর কার্যকারিতাই নেই। ওইটির অধীনে একটি গণভোট হয়েছিল, সেটির কার্যকারিতাও শেষ। আমরা বিষয়টিকে সেভাবেই দেখছি।’
৩১ মিনিট আগে
জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার রোধে তথ্যদাতাদের জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, চোরাই বা অবৈধভাবে জ্বালানি তেল মজুদের সুনির্দিষ্ট তথ্য দিলে এই আর্থিক সম্মানী প্রদান করা হবে।
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৩ ঘণ্টা আগে