স্ট্রিম সংবাদদাতা

বিতর্ক ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিত করা হয়েছে। তারা চাইলে প্রার্থী হিসেবেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। এ কারণে মনোনয়ন ফরম সংগ্রহের সময়সীমা বাড়ানো হয়েছে আরও একদিন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) কোষাধ্যক্ষের কার্যালয়ে রাকসু নির্বাচন কমিশনারদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিকেল ৪টায় সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম এই তথ্য জানান।
তিনি বলেন, “শিক্ষার্থীদের দাবি ও পরামর্শের ভিত্তিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তিকৃত শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়ে রাকসু নির্বাচন কমিশন ২০২৫-এর সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমাদের লক্ষ্য, সকল বর্ষের শিক্ষার্থী যেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারে।”
এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার আরও জানান, ভোটার তালিকা প্রস্তুতির সময় প্রথম বর্ষের শিক্ষার্থীদের রোল নম্বর এবং হল অ্যাটাচমেন্টের প্রক্রিয়া সম্পন্ন হয়নি, এজন্য তাদের তালিকায় অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি। শেষ মুহূর্তে এই জটিলতা সমাধান করে তাদের ভোটার ও প্রার্থী হওয়ার অধিকার নিশ্চিত করা হয়েছে।
উল্লেখ্য, ৩১ আগস্ট প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তকরণের দাবিতে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে শাখা ছাত্রদল অবস্থান কর্মসূচির পালন করে এবং এক পর্যায়ে ভাঙচুর চালায়। পরে ছাত্রদল ও সাবেক সমন্বয়কসহ সাধারণ শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ ঘটনায় সাংবাদিকসহ আহত হয় প্রায় ১০ জন।

ক্রীড়াকার্ড ও খেলোয়াড়দের জন্য ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
৭ মিনিট আগে
আইনমন্ত্রী বলেছেন, ‘গণভোট অধ্যাদেশ তো ল্যাপস (তামাদি) হয়ে গেছে বা ইনফ্যাকচুয়াস (অকার্যকর) হয়ে গেছে। এর তো আর কার্যকারিতাই নেই। ওইটির অধীনে একটি গণভোট হয়েছিল, সেটির কার্যকারিতাও শেষ। আমরা বিষয়টিকে সেভাবেই দেখছি।’
২৬ মিনিট আগে
জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার রোধে তথ্যদাতাদের জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, চোরাই বা অবৈধভাবে জ্বালানি তেল মজুদের সুনির্দিষ্ট তথ্য দিলে এই আর্থিক সম্মানী প্রদান করা হবে।
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে