স্ট্রিম সংবাদদাতা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) তারা এ বিক্ষভ মীছীল কোড়ে। এ সময় প্রশাসনের বিরুদ্ধে পরিকল্পিতভাবে শিক্ষার্থীদের বঞ্চিত করার অভিযোগ আনা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ শেষে শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী অভিযোগ করে বলেন, 'যে ভোটাধিকারের জন্য এদেশের মানুষ রক্ত দিয়েছে, সেই অধিকার কেড়ে নিতে অভ্যুত্থানের পর কিছু সন্ত্রাসী চরিত্রের শিক্ষক প্রশাসনে বসানো হয়েছে। আজ পরিকল্পিতভাবে হাজারো শিক্ষার্থীকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। রাকসু নির্বাচনে এই প্রশাসন এক বিতর্কিত ও মেরুদণ্ডহীন শিক্ষককে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে।'
শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল জীবন বলেন, 'শিক্ষার্থীরা যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, তখন তারা রাকসু ফি দিয়েই ভর্তি হয়। অথচ এই প্রশাসন প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকার থেকে বঞ্চিত করছে। এটি প্রথম বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে চরম বৈষম্য।'
এর আগে গত ২৫ আগস্ট প্রথম বর্ষ ও বিদেশি শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তকরণসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ করেছিল শাখা ছাত্রদল।

ক্রীড়াকার্ড ও খেলোয়াড়দের জন্য ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
৬ মিনিট আগে
আইনমন্ত্রী বলেছেন, ‘গণভোট অধ্যাদেশ তো ল্যাপস (তামাদি) হয়ে গেছে বা ইনফ্যাকচুয়াস (অকার্যকর) হয়ে গেছে। এর তো আর কার্যকারিতাই নেই। ওইটির অধীনে একটি গণভোট হয়েছিল, সেটির কার্যকারিতাও শেষ। আমরা বিষয়টিকে সেভাবেই দেখছি।’
২৬ মিনিট আগে
জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার রোধে তথ্যদাতাদের জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, চোরাই বা অবৈধভাবে জ্বালানি তেল মজুদের সুনির্দিষ্ট তথ্য দিলে এই আর্থিক সম্মানী প্রদান করা হবে।
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে