leadT1ad

জাইমাকে সঙ্গে নিয়ে প্রেক্ষাগৃহে প্রধানমন্ত্রী

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ২২: ৩৪
সিনেমা হলে মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’ দেখেছেন। শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডির ‘সীমান্ত সম্ভার’ সিনেমা হলে গিয়ে তাঁরা চলচ্চিত্রটি উপভোগ করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী শুক্রবার সন্ধ্যায় সিনেমা দেখতে হলে আসেন। তাঁর সঙ্গে মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানও ছিলেন।

Ad 300x250

আতিকুর রহমান রুমন আরও জানান, প্রধানমন্ত্রী সব সময় দেশীয় সংস্কৃতির বিকাশ এবং মানসম্পন্ন বাংলা চলচ্চিত্রের প্রচার ও প্রসারে উৎসাহ প্রদান করে থাকেন।

বরেণ্য কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’। বুড়িগঙ্গা টকিজ এবং হইচই স্টুডিওর যৌথ প্রযোজনায় সিনেমাটির পরিচালনা করেছেন তানিম নূর।

এই চলচ্চিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা, সাবিলা নূর, শরিফুল রাজ, লাবণ্য চৌধুরী ও শামিমা নাজনীন।

leadT1ad

সম্পর্কিত

leadT1ad
leadT1ad