স্ট্রিম ডেস্ক

বাংলাদেশের আকাশে গতকাল দেখা গেছে ১৪৪৭ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ। আজ ২৭ জুন শুক্রবার থেকে পবিত্র মহররম মাস গণনা করা হচ্ছে। আগামী ৬ জুলাই রোববার পবিত্র আশুরা পালিত হবে।
গতকাল বুধবার সন্ধ্যায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
আরবি ‘আশারা’ শব্দের অর্থ দশ। ১০ মহররমকে ‘আশুরা’ হিসেবে পালন করা হয়।
৬১ হিজরি ১০ মহররম ইয়াজিদ বাহিনীর বিরুদ্ধে ন্যায়যুদ্ধে কারবালার প্রান্তরে হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হোসাইন (রা.) এবং তাঁর পরিবারের সদস্যরা শহীদ হন। মুসলমানদের কাছে দিনটি পবিত্র ও শোকের।
এদিকে আশুরা উপলক্ষে বর্ধিত সাপ্তাহিক ছুটি পেতে চলেছেন সরকারি কর্মচারীরা। শুক্র, শনির সঙ্গে আশুরার সরকারি ছুটি যোগ হয়ে টানা তিন দিন ছুটি পাবেন তাঁরা।

ক্রীড়াকার্ড ও খেলোয়াড়দের জন্য ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
৩ মিনিট আগে
আইনমন্ত্রী বলেছেন, ‘গণভোট অধ্যাদেশ তো ল্যাপস (তামাদি) হয়ে গেছে বা ইনফ্যাকচুয়াস (অকার্যকর) হয়ে গেছে। এর তো আর কার্যকারিতাই নেই। ওইটির অধীনে একটি গণভোট হয়েছিল, সেটির কার্যকারিতাও শেষ। আমরা বিষয়টিকে সেভাবেই দেখছি।’
২২ মিনিট আগে
জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার রোধে তথ্যদাতাদের জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, চোরাই বা অবৈধভাবে জ্বালানি তেল মজুদের সুনির্দিষ্ট তথ্য দিলে এই আর্থিক সম্মানী প্রদান করা হবে।
৪২ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে