স্পোর্টস ডেস্ক

২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আয়োজিত হাইভোল্টেজ প্রীতি ম্যাচে ক্রোয়েশিয়াকে ৩-১ গোলে হারিয়ে মাঠ ছেড়েছে কার্লো আনচেলত্তির ব্রাজিল। গত ম্যাচে ফ্রান্সের বিপক্ষে ২-১ গোলে হারের পর আজ দুর্দান্ত আক্রমণাত্মক ফুটবল খেলে ট্র্যাকে ফিরল সেলেসাওরারা।
বুধবার (১ এপ্রিল) বাংলাদেশ সময় ভোর ৫টায় ফ্লোরিডার ক্যাম্পিং ওয়ার্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ব্রাজিল দল প্রথম থেকেই ভালোই আক্রমণ চালাচ্ছিল। ক্রোয়েশিয়ার বিপক্ষে যদিও কাঙ্ক্ষিত গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয় ম্যাচের প্রথমার্ধের ইঞ্জুরি টাইম পর্যন্ত। ভিনিসিয়াস জুনিয়রের পাস থেকে দুর্দান্ত এক ফিনিশিংয়ে ব্রাজিলকে ১-০ তে এগিয়ে দেন মিডফিল্ডার দানিলো। এই ১-০ গোলের লিড নিয়ে ম্যাচের প্রথম অর্ধ শেষ করে সেলেসাওরা।
দুই দল ম্যাচে এটাক দিতে থাকলেও ব্যর্থ হয় কাঙ্ক্ষিত গোলের দেখা পেতে। দ্বিতীয় অর্ধে ম্যাচের ৮৪ তম মিনিটে ক্রোয়েশিয়াকে সমতায় ফেরান মিডফিল্ডার লোভ্রো মাজের। টনি ফ্রুকের পাস থেকে বল পেয়ে ব্রাজিলের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে জালে জড়ান এই মিডফিল্ডার। সমতায় ফেরার মাত্র ৪ মিনিট পরেই ব্রাজিল একটি পেনাল্টি লাভ করে। ম্যাচের ৮৮তম মিনিটে স্পট কিক থেকে গোল করে ব্রাজিলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন ইগর থিয়াগো। ম্যাচের ইনজুরি টাইমের ৯২ তম মিনিটে ফরাসি ক্লাব লিওর স্ট্রাইকার এনড্রিকের দুর্দান্ত এক থ্রু পাস থেকে গোল করে ক্রোয়েশিয়ার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন আর্সেনালের উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। এরই ফলে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল দল
সংক্ষিপ্ত ফলাফল:
ব্রাজিল ৩-১ ক্রোয়েশিয়া
গোলদাতা: দানিলো ৪১', ইগর থিয়াগো ৮৮', মার্টিনেল্লি ৯০+২'; লোভ্রো মাজের ৮৪'
ম্যাচের পরিসংখ্যান: পুরো ম্যাচে বল পজিশনিংয়ের ক্ষেত্রে দাপট দেখিয়েছে ক্রোয়েশিয়া; তাদের পায়ে বল ছিল ৫৫ শতাংশ সময় বিপরীতে ব্রাজিল ৪৫ শতাংশ বল দখলে রাখতে সক্ষম হলেও পুরা ম্যাচে ব্রাজিলের সাতটি অন টার্গেটের শটের বিপরীতে ক্রোয়েশিয়া অন টার্গেটে শট নেয় চারটি।

টাইব্রেকারে ৪-৩ গোলে ভারতকে পরাজিত করে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। শুক্রবার (৩ এপ্রিল) মালদ্বীপের রাজধানী মালের ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত ৯০ মিনিটের খেলা গোলশূন্য ড্র থাকার পর ম্যাচটি পেনাল্টি শুটআউটে গড়ায়।
৩ ঘণ্টা আগে
২০২৬ সালের ফুটবল বিশ্বকাপকে আরও গতিশীল করতে ফুটবলের নিয়মে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে ফিফা। সোমবার (৩০ মার্চ) ক্রীড়াভিত্তিক সংবাদসংস্থা ইএসপিএন সকারের প্রতিবেদনে বলা হয়েছে, সময় অপচয় রোধ করা এবং মাঠের রেফারিদের ওপর চাপ কমানোই এই ৫ ‘গেম-চেঞ্জার’ নিয়মের মূল লক্ষ্য।
১ দিন আগে
টুর্নামেন্ট ৪৮ দলে উন্নীত হওয়ার সুযোগকে কাজে লাগিয়ে বিশ্বকাপে এশিয়া এবং আফ্রিকা অঞ্চল থেকে ৪টি করে ৮ আরব দেশ অংশ নিচ্ছে। ২০১৮ ও ২০২২-এ ৪টি করে দল আরব দেশ অংশ নেয়।
২ দিন আগে
২০২৬ ফিফা বিশ্বকাপের মূল পর্বের লড়াইয়ে চূড়ান্ত হয়েছে আরও তিনটি দলের ভাগ্য। পোল্যান্ডকে হারিয়ে সুইডেন এবং ডেনমার্ককে টাইব্রেকারে হারিয়ে ২০ বছর পর বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে চেক প্রজাতন্ত্র।
৩ দিন আগে