স্ট্রিম ডেস্ক

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র ও ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। ঢাকাসহ সারা দেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হবে এ রথযাত্রা উৎসব।
আজ শুক্রবার (২৭ জুন) স্বামীবাগ আশ্রমে সকাল আটটায় বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞের মধ্য দিয়ে শুভ রথযাত্রা মহোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। বেলা দেড়টায় অনুষ্ঠিত হবে আলোচনা সভা। এরপর বেলা তিনটায় রথের বর্ণাঢ্য শোভাযাত্রার শুভ উদ্বোধন করা হবে।
আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বাংলাদেশের সাধারণ সম্পাদক শ্রী চারু চন্দ্র দাস ব্রহ্মচারী জানান, এ বছর দেশের বিভিন্ন এলাকায় ইসকনের তত্ত্বাবধানে মোট ১২৮টি রথযাত্রা আয়োজন করা হয়েছে। ঢাকার রথযাত্রা আয়োজনে ও অংশগ্রহণের দিক থেকে এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম।
এ উপলক্ষে সনাতন সম্প্রদায়ের সবাইকে শোভাযাত্রায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। রথের শোভাযাত্রাটি স্বামীবাগ থেকে শুরু হয়ে ইত্তেফাক মোড়, মতিঝিল, দৈনিক বাংলা, বায়তুল মোকাররম উত্তর গেট, প্রেসক্লাব, হাইকোর্ট মোড় ও শহীদ মিনার হয়ে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে শেষ হবে। ৯ দিন পর, আগামী ৫ জুলাই একই পথ ধরে রথ ফিরবে স্বামীবাগ আশ্রমে, যেটিকে 'উল্টো রথযাত্রা' বলা হয়।
বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহৎ এ ধর্মীয় উৎসব প্রতিবছর চন্দ্র মাস আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয়। রথযাত্রা উৎসবের মূল আকর্ষণ রথের বর্ণাঢ্য শোভাযাত্রা হলেও এ উপলক্ষে আয়োজিত হয় নানা ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান। যেমন আলোচনা সভা, পদাবলি কীর্তন, ধর্মীয় নাটক ও সাংস্কৃতিক পরিবেশনা। এসব আয়োজন চলবে আগামী আট দিনব্যাপী।
রথযাত্রা উৎসব মূলত পুরী থেকে প্রচলন হলেও বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন স্থানে এটি একটি গুরুত্বপূর্ণ ধর্মীয়-সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে পালিত হয়ে আসছে। বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের কাছে এটি এক পবিত্র মিলনমেলা ও ভক্তিভাবনায় পূর্ণ উৎসবে পরিণত হয়েছে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১০ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১০ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১১ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১১ ঘণ্টা আগে