বাসস

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে, এমন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংস্কারের লক্ষ্যে চাহিদা চেয়ে চিঠি দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মিরাজুল ইসলাম উকিলের সই করা চিঠিতে গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) এ তথ্য জানানো হয়। দেশের সব জেলা শিক্ষা অফিসার বরাবর এ চিঠি পাঠানো হয়েছে।
উল্লেখ্য, এই কার্যক্রমের জন্য আর্থিক বরাদ্দ ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব খাতের পরিচালন বাজেটের আওতায় দেওয়া হবে। এক্ষেত্রে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২০১৩ সালের ২০ মে জারি করা পরিপত্রের ক্ষুদ্র মেরামত সংক্রান্ত নীতিমালা অনুসরণ করতে হবে।
পরিপত্রে নির্ধারিত ছকে জেলার সকল উপজেলা বা থানা শিক্ষা অফিস থেকে তথ্য সংগ্রহ ও একত্রিত করে আগামী ১০ আগস্টের মধ্যে হার্ডকপি (মূলকপি) এবং সফট কপি (dirplandpe@gmail.com, adplandpe@gmail.com) ই-মেইলে পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) বরাবর পাঠানোর অনুরোধ করা হয়েছে।
তবে যেসব ভোটকেন্দ্রে (বিদ্যালয়ে) এ মুহূর্তে মেরামত বা সংস্কারের প্রয়োজন নেই, সেসব বিদ্যালয়ের চাহিদা না পাঠানোর জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ৪৪ হাজার ভোটকেন্দ্র ছিল। একাদশ সংসদ নির্বাচনে ছিল ৪০ হাজারেরও বেশি এবং ভোটকক্ষ ছিল ২ লাখের বেশি। দশম সংসদ নির্বাচনে ৩৭ হাজার ৭০৭টি কেন্দ্র ও ১ লাখ ৮৯ হাজার ৭৮টি ভোটকক্ষ এবং নবম সংসদ নির্বাচনে ৩৫ হাজার ২৬৩টি কেন্দ্র ও ১ লাখ ৭৭ হাজার ২৭৭টি ভোটকক্ষ ছিল।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৯ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৯ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১০ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১০ ঘণ্টা আগে