স্ট্রিম সংবাদদাতা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শেষ হয়েছে। রোববার (৩১ আগস্ট) সন্ধা ৭টায় মনোনয়ন বিতরণের সময়সীমা শেষ হয়। ছয় দিনব্যাপী চলা মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শেষে ৩১৮ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। রবিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান এসব তথ্য জানান।
৩১৮ জনের মধ্যে ভিপি পদে ১৮ জন, জিএস পদে সাত জন, এজিএস পদে আট জন, বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে দুজন, সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে চার জন, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে পাঁচ জন, সহকারী মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে তিন জন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে পাঁচ জন, সহকারী সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে ছয় জন, পরিবেশ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক পদে ১২ জন, সহকারী পরিবেশ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক পদে ১০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এছাড়া মহিলা বিষয়ক সম্পাদক পদে পাঁচ জন, সহকারী মহিলা বিষয়ক সম্পাদক পদে তিন জন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে তিন জন, সহকারী বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে ছয় জন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে ৯ জন, সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক পদে চার জন, ক্রীড়া ও খেলাধুলা বিষয়ক সম্পাদক পদে সাত জন, সহকারী ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে তিন জন এবং কার্যনির্বাহী সদস্য পদে ৪০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
অন্যদিকে সিনেটে পাঁচটি ছাত্র প্রতিনিধি পদে ৬৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে, হলগুলোর ছাত্র সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের পরিমাণ জানা সম্ভব হয়নি।

ক্রীড়াকার্ড ও খেলোয়াড়দের জন্য ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
১২ মিনিট আগে
আইনমন্ত্রী বলেছেন, ‘গণভোট অধ্যাদেশ তো ল্যাপস (তামাদি) হয়ে গেছে বা ইনফ্যাকচুয়াস (অকার্যকর) হয়ে গেছে। এর তো আর কার্যকারিতাই নেই। ওইটির অধীনে একটি গণভোট হয়েছিল, সেটির কার্যকারিতাও শেষ। আমরা বিষয়টিকে সেভাবেই দেখছি।’
৩২ মিনিট আগে
জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার রোধে তথ্যদাতাদের জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, চোরাই বা অবৈধভাবে জ্বালানি তেল মজুদের সুনির্দিষ্ট তথ্য দিলে এই আর্থিক সম্মানী প্রদান করা হবে।
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৩ ঘণ্টা আগে