হত্যার শিকার হারুন-অর-রশিদ ওরফে হারুন মাস্টার উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের বাহ্রা গ্রামের বাসিন্দা। তিনি নয়াবাড়ি ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির উপদেষ্টা ছিলেন।
স্ট্রিম প্রতিবেদক
ঢাকার দোহারে হারুন-অর-রশীদ (৬৫) নামে ইউনিয়ন বিএনপির এক নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (৭ জুলাই) সকাল ৬টার দিকে উপজেলার বাহ্রাঘাটের জাবেদের মোড় এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। চারজন সন্ত্রাসী দুটি মোটরসাইকেলে এসে হত্যাকাণ্ডে অংশ নেয় বলে বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজে দেখা দেছে।
হত্যার শিকার হারুন-অর-রশিদ ওরফে হারুন মাস্টার উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের বাহ্রা গ্রামের বাসিন্দা। তিনি নয়াবাড়ি ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির উপদেষ্টা ছিলেন। এ ছাড়া তিনি ছিলেন বাহ্রা হাবিল উদ্দিন উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক। চলতি মাসেই (জুলাই) তাঁর চাকরি থেকে অবসরে যাওয়ার কথা ছিল।
পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, বুধবার ভোরে ফজরের নামাজ আদায় করে প্রতিদিনের মতো পদ্মার পাড়ে হাঁটতে গিয়েছিলেন হারুন মাস্টার। এ সময় বাহ্রাঘাটের জাবেদের মোড় এলাকায় পৌঁছলে দুটি মোটরসাইকেলে চারজন যুবক এসে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে চার রাউন্ড গুলি করে চলে যায়।
পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে হারুন মাস্টারকে উদ্ধার করে দোহার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক নুসরাত তারিন তন্নি তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হারুন মাস্টারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাঁর সহকর্মী ও রাজনৈতিক নেতারা হাসপাতালে ছুটে আসেন।
স্থানীয় বাসিন্দা মো. ওয়াসিম জানান, মোবাইল ফোনে একটি কল পেয়ে তিনি ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে হারুন মাস্টারের নিথর দেহ পরে থাকতে দেখেন। পরে তিনি বিভিন্ন জায়গায় ফোন দিয়ে বিষয়টি অবগত করেন।
দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বলেন, ‘খবর পেয়ে আমরা প্রথমে ঘটনাস্থল ও পরে হাসপাতালে গিয়েছি। প্রাথমিক সুরতহাল থেকে হারুন মাস্টারের শরীরে ৪টি গুলি ও ধারালো অস্ত্রের ৫-৬ টি কোপ লেগেছে বলে জানতে পেরেছি। বাকিটা ময়নাতদন্ত শেষে বলা যাবে।’
হারুন মাস্টার হত্যাকাণ্ডের পর বাহ্রাঘাট এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশসহ মাঠে নেমেছে র্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা। কী কারণে এ হত্যাকাণ্ড, তা কেউ নিশ্চিত করে বলতে পারছেন না। তবে রাজনৈতিক কারণে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে গুঞ্জন আছে।
এদিকে হারুন মাস্টারের মৃত্যুর খবর পেয়ে উপজেলার জয়পাড়া এলাকায় অবস্থিত সরকারি হাসপাতালের সামনে জড়ো হয় বিএনপির নেতা-কর্মীরা। তারা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করে। মিছিলটি হাসপাতাল এলাকা থেকে বের হয়ে জয়পাড়া শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এই বিষয়ে জানতে উপজেলা বিএনপির একাধিক নেতাকে ফোন করেও কারও সাড়া পাওয়া যায়নি।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১০ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১০ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১১ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১১ ঘণ্টা আগে