স্ট্রিম প্রতিবেদক

২০২৪ সালের ছাত্র–জনতার অভ্যুত্থানের সময় যাত্রাবাড়ী এলাকায় আব্দুল কাইয়ূম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে কারাগারে পাঠিয়েছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. ছানাউল্লাহ এ আদেশ দেন।
গতকাল খায়রুল হককে ঢাকার মুখ্য মহানগর আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত খায়রুল হককে কারাগারে আটক রাখার আবেদন করেন। খায়রুল হকের পক্ষ থেকে জামিন চেয়ে আবেদন করা হয়। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই ছাত্র–জনতার অভ্যুত্থান চলাকালে যাত্রাবাড়ীর কাজলা পুলিশ বক্সের সামনে আব্দুল কাইয়ূম আহাদ গুলিবিদ্ধ হয়ে মারা যান। যাত্রাবাড়ী থানার তৎকালীন অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান তাঁর দুই পায়ে ব্রাশ ফায়ার করলে ঘটনাস্থলেই প্রাণ হারান আহাদ। নিহত আহাদের বাবা আলাউদ্দিন ৬ জুলাই যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৪৬৭ জনকে নামীয় ও ১ থেকে ২ হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
এর আগে গতকাল সকালে রাজধানীর ধানমন্ডির নিজের বাসা থেকে সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের চেয়ারম্যান এ বি এম খায়রুল হককে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
খায়রুল হকের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় বেআইনি রায় প্রদান, জাল রায় তৈরি ও হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।

আইনমন্ত্রী বলেছেন, ‘গণভোট অধ্যাদেশ তো ল্যাপস (তামাদি) হয়ে গেছে বা ইনফ্যাকচুয়াস (অকার্যকর) হয়ে গেছে। এর তো আর কার্যকারিতাই নেই। ওইটির অধীনে একটি গণভোট হয়েছিল, সেটির কার্যকারিতাও শেষ। আমরা বিষয়টিকে সেভাবেই দেখছি।’
৮ মিনিট আগে
জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার রোধে তথ্যদাতাদের জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, চোরাই বা অবৈধভাবে জ্বালানি তেল মজুদের সুনির্দিষ্ট তথ্য দিলে এই আর্থিক সম্মানী প্রদান করা হবে।
২৮ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
৩ ঘণ্টা আগে