স্ট্রিম প্রতিবেদক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মশক নিধনে ব্যবহৃত ওষুধ শতভাগ কার্যকর বলে দাবি করেছেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে নগর ভবনের অডিটোরিয়ামে মশক সুপারভাইজার ও কর্মীদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এ দাবি করেন তিনি।
প্রশাসক বলেন, ‘মশক নিধনে আমরা যে লিকুইড ম্যালাথিয়ন ও টেমিফস ব্যবহার করছি, তার কার্যকারিতা আইইডিসিআর এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরীক্ষায় শতভাগ প্রমাণিত হয়েছে। নগরবাসীকে ওষুধের সুফল দিতে হলে মাঠপর্যায়ে সঠিক ও যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে।’
এডিস মশা নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে জানিয়ে প্রশাসক সালাম আরও বলেন, ‘প্রশিক্ষণে পাওয়া জ্ঞানকে মানবিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজে লাগাতে হবে। আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় মশক নিয়ন্ত্রণ কর্মসূচি জয়ী হবে।’
ডিএসসিসি এলাকার ১০ অঞ্চলের মোট ১ হাজার ৫০ জন মশক সুপারভাইজার ও মশককর্মীর জন্য এই বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। মোট ৫ ব্যাচে এই প্রশিক্ষণ হবে। প্রশিক্ষণে মশার জীবনচক্র ও প্রজাতি শনাক্তকরণ ছাড়াও কীটনাশকের নিরাপদ ব্যবহার এবং আধুনিক যন্ত্রপাতি পরিচালনার বিষয়ে কর্মীদের হাতে-কলমে শিক্ষা দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম এবং সচিব মোহাম্মদ নাছিম আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব্যাংক ও পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে দলীয় বিবেচনায় নিয়োগকে ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় এ মন্তব্য করেন তিনি।
৪ মিনিট আগে
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (বিপিএসসি)। এতে মোট ৩ হাজার ৬৩১ প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
৫ মিনিট আগে
ঝিনাইদহ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসউদকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই প্রত্যাহার আদেশ দেওয়া হয়।
৩৫ মিনিট আগে
রাঙামাটির বরকল উপজেলার ভূষণছড়া থেকে তরুণ-তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে সুভাষ কান্তি চাকমা (২৬) ও এনা চাকমার (১৮) লাশ উদ্ধার করা হয়।
৪২ মিনিট আগে