স্ট্রিম ডেস্ক

করাচির লিয়া মার্কেট এলাকার পাঁচতলা ভবন ধসে পড়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৫-তে দাঁড়িয়েছে।
আজ শনিবার (৫ জুলাই) দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান চলছে। ধ্বংসস্তূপের নিচে এখনো অন্তত ২৫ থেকে ৩০ জন আটকে পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।
গতকাল শুক্রবার (৪ জুলাই) লিয়া মার্কেট এলাকার ফিদা হুসেইন শেখা রোডে অবস্থিত এই ভবনে প্রথমে ধসে পড়ে দুটি পিলার। এর কিছুক্ষণ পর গুঁড়িয়ে যায় পুরো বিল্ডিং।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডনকে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) সাউথ সৈয়দ আসাদ রাজা জানান, কর্তৃপক্ষ আগেই এই ভবনটি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছিল । সাম্প্রতিক বৃষ্টিপাতে ভবনটি আরও নাজুক হয়ে পড়ে ।
উদ্ধার অভিযানের নেতৃত্বে থাকা আবিদ জালালউদ্দিন শেখ বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘রাতভর অভিযান অব্যাহত ছিল। এ অভিযান শেষ হতে আরও ৮ থেকে ১২ ঘণ্টা লাগতে পারে।’
জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা আরিফ আজিজ জানান, ভবনটিতে প্রায় ১০০ জন মানুষ বসবাস করতেন।
এই ঘটনার মাত্র কয়েক দিন আগেই করাচির খারাদার এলাকায় একটি ভবনের অংশবিশেষ ধসে পড়েছিল। তবে সেই ঘটনায় কেউ হতাহত হয়নি।
এর আগে ২০২৪ সালের ডিসেম্বর মাসে, সিন্ধু প্রাদেশিক অ্যাসেম্বলির ‘পাবলিক অ্যাকাউন্টস কমিটি’ প্রাদেশিক সরকারকে করাচি শহরের ঝুঁকিপূর্ণ ৫৭০টির বেশি ভবন থেকে দ্রুত লোকজন সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিল।
পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে ভবন ও ছাদ ধসের ঘটনা প্রায়ই ঘটে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও নিরাপত্তা বিধিমালা না মানার কারণে এমন ঘটনা বাড়ছে।
দুই কোটির বেশি মানুষ বসবাস করছে করাচি শহরে। পুরোনো অবকাঠামো, অতিরিক্ত জনসংখ্যা ও ভবন নির্মাণ আইনের বাস্তবায়ন না হওয়ার কারণে এমন দুর্ঘটনা করাচিতে প্রায়ই ঘটে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে চান। সেই সঙ্গে দেশটির খার্গ দ্বীপেও কর্তৃত্ব চান। রোববার (২৯ মার্চ) ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। খবর বিবিসির।
৩ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
১৩ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১৫ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১৭ ঘণ্টা আগে