leadT1ad

কুয়েতের পানি বিশুদ্ধকরণ কেন্দ্র ও তেল শোধনাগারে হামলা

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ১৫: ৩৪
কুয়েতের মিনা আল-আহমাদি তেল শোধনাগার। ছবি: সংগৃহীত

কুয়েতের একটি পানি বিশুদ্ধকরণ কেন্দ্র এবং একটি তেল শোধনাগারে ড্রোন হামলা হয়েছে। এতে পানি বিশুদ্ধকরণ কেন্দ্রের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে, ড্রোনের আঘাতে তেল শোধনাগারের ‘বেশ কিছু চালু ইউনিটে’ আগুন লেগেছে।

আজ শুক্রবার (৩ এপ্রিল) কুয়েত এবং রাষ্ট্রীয় বার্তা সংস্থার পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে। দেশটি বলেছে এসব হামলা ইরান চালিয়েছে।

Ad 300x250

কুয়েত জানিয়েছে, জরুরি উদ্ধারকারী দল পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে কাজ শুরু করেছে এবং কার্যক্রম চালু ও নিরাপত্তা নিশ্চিতে বিকল্প পরিকল্পনা অনুযায়ী কাজ চলছে।

এদিকে, কুয়েতের আল আহমাদিতে কুয়েত পেট্রোলিয়াম করপোরেশনের একটি তেল শোধনাগারে ভোরের দিকে ড্রোন হামলা হয় বলে জানায় দেশটি।

এক্সে দেওয়া এক পোস্টে বলা হয়, হামলায় শোধনাগারের ‘বেশ কিছু চালু ইউনিটে’ আগুন ধরে যায়। তবে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। পরে ঘটনাস্থলে জরুরি উদ্ধারকারী ও ফায়ার সার্ভিস কর্মীদের পাঠানো হয়।

এর আগে এক্সে দেওয়া আরেকটি পোস্টে সতর্ক করে বলা হয়েছিল, কুয়েতে ‘শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা’ চলছে।

leadT1ad

সম্পর্কিত

leadT1ad
leadT1ad