স্ট্রিম ডেস্ক


শেয়ার করুন

ইরানের বর্তমান শাসনব্যবস্থার হাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র থাকতে পারে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেন, ৪৭ বছরের ইরানি ঔদ্ধত্যের অবসান ঘটাতে আমেরিকা বদ্ধপরিকর। আজ সোমবার পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন সামরিক অভিযানের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন তিনি।
পিট হেগসেথ দাবি করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে পরিচালিত এই অভিযান ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী, জটিল এবং নিখুঁত আকাশযুদ্ধ। তিনি বলেন, “আমরা এই যুদ্ধ শুরু করিনি; কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনে আমরাই এটি শেষ করছি।”
হেগসেথ অভিযোগ করেন, ইরান ইতিপূর্বে ওয়াশিংটনের সঙ্গে আলোচনার সুযোগ নিয়ে কেবল সময়ক্ষেপণ করেছে। তাদের আসল উদ্দেশ্য ছিল ক্ষেপণাস্ত্রের মজুত বাড়ানো এবং পুনরায় পারমাণবিক সক্ষমতা অর্জন করা। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এই অভিযানকে প্রথাগত ‘সরকার পরিবর্তনের যুদ্ধ’ বলতে নারাজ। তবে তিনি মনে করেন, এই হামলার ফলে ইরানের শাসকগোষ্ঠীর পরিবর্তন নিশ্চিত এবং বিশ্ব এখন অনেক বেশি নিরাপদ।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যাঁরা আমেরিকানদের জীবন হুমকির মুখে ফেলবেন, তাঁদের কোনো দ্বিধা ছাড়াই খুঁজে বের করে ধ্বংস করা হবে। বক্তব্যের শেষে হেগসেথ এই যুদ্ধকে ইরানি জনগণের জন্য এক ‘অবিশ্বাস্য সুযোগ’ হিসেবে অভিহিত করেন। একই সঙ্গে দেশটির নিরাপত্তা বাহিনীকে সঠিক পক্ষ বেছে নেওয়ার আহ্বান জানান তিনি। মার্কিন বাহিনী কেবল জেতার জন্যই লড়াই করে এবং কোনো সময় অপচয় করে না বলেও তিনি জোর দিয়ে বলেন।
শেয়ার করুন
প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার খবরকে ‘ভুয়া’ বলে উড়িয়ে দিয়েছে তাঁর দপ্তর। তারা জানায়, প্রধানমন্ত্রীর কার্যালয় পুরোপুরি অক্ষত আছে।
‘দ্য টাইমস অব ইসরায়েল’-এর প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর কার্যালয় আজ এক বিবৃতিতে ইরানের দাবি নাকচ করে দিয়েছে। এর আগে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ ও তাসনিম নিউজ দাবি করেছিল, তাদের ‘খায়বার’ ক্ষেপণাস্ত্র নেতানিয়াহুর দপ্তর এবং বিমানবাহিনীর প্রধানের বাসভবনে সফলভাবে আঘাত হেনেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, জেরুজালেমে বিমান হামলার সাইরেন বাজলেও সেখানে কোনো ক্ষেপণাস্ত্র আঘাত হানার সত্যতা পাওয়া যায়নি। সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে, ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় সম্পূর্ণ অক্ষত রয়েছে।
শেয়ার করুন
ইরানে সামরিক অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত চারজন মার্কিন সেনাসদস্য নিহত হয়েছেন। আজ মার্কিন সামরিক বাহিনীর বিবৃতির বরাতে চতুর্থ প্রাণহানির খবর নিশ্চিত করেছে সংবাদমাধ্যম আল-জাজিরা। এর আগে গতকাল সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছিল, অভিযানে তিনজন সৈন্য নিহত এবং পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
সেন্টকমের এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের প্রাথমিক হামলার সময় গুরুতর জখম হওয়া চতুর্থ সেনাসদস্য চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
বিবৃতিতে আরও জানানো হয়েছে, বর্তমানে ওই অঞ্চলে বড় ধরনের সামরিক অভিযান এবং পাল্টা জবাব দেওয়ার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
শেয়ার করুন

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ে ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলার পর তাঁর পরিণতি নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। তেহরানের দাবি, হামলায় তাঁর দপ্তর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
আজ সোমবার (২ মার্চ) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, নেতানিয়াহুর কার্যালয় এবং ইসরায়েলি বিমান বাহিনীর কমান্ডারের অবস্থান লক্ষ্য করে ‘খায়বার’ ক্ষেপণাস্ত্রের সফল হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
প্রতিবেদনে বলা হয়, এ আকস্মিক হামলার পর থেকে ইসরায়েলি প্রধানমন্ত্রীর পরিণতি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ইসরায়েলি সূত্রগুলো জানিয়েছে, আজ তাঁর বেইত শেমেস এলাকায় পূর্বনির্ধারিত একটি সফর বাতিল করা হয়েছে।
নেতানিয়াহুর সর্বশেষ একটি ভিডিও বার্তা প্রায় ৫ ঘণ্টা আগে প্রচার করা হয়েছিল। এরপর থেকে তাঁর আর কোনো নতুন ছবি বা ভিডিও জনসমক্ষে আসেনি। এমনকি হিব্রু সংবাদমাধ্যমগুলোতেও এখন পর্যন্ত তাঁর বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
শেয়ার করুন

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত হওয়ার খবর নাকচ করেছেন তাঁর এক ঘনিষ্ঠ উপদেষ্টা। তিনি জানিয়েছেন, আহমাদিনেজাদ বর্তমানে সম্পূর্ণ সুস্থ আছেন।
আজ সোমবার (২ মার্চ) তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলুকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে নাম প্রকাশে অনিচ্ছুক ওই উপদেষ্টা বলেন, ‘আমি তাঁর (আহমাদিনেজাদ) সঙ্গে যোগাযোগ করেছি। সব ঠিক আছে, তিনি অক্ষত আছেন।’
উপদেষ্টা আরও জানান, গতকাল আহমাদিনেজাদের নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের ব্যবহৃত একটি ভবনে হামলা চালানো হয়েছিল। ওই হামলায় তাঁর তিনজন দেহরক্ষী নিহত হয়েছেন, যাঁরা ইরানের রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) সদস্য ছিলেন। তবে আহমাদিনেজাদের নিজস্ব বাসভবন ওই ভবন থেকে অন্তত ১০০ মিটার দূরে হওয়ায় কোনো ক্ষতি হয়নি।
এর আগে, ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ‘ইরানিয়ান লেবার নিউজ এজেন্সি’র (ইলনা) বরাতে জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে দাবি করেছিল, উত্তর-পূর্ব তেহরানের নারমাক এলাকায় বিমান হামলায় আহমাদিনেজাদ ও তাঁর বেশ কয়েকজন দেহরক্ষী নিহত হয়েছেন।
উল্লেখ্য, মাহমুদ আহমাদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব ছাড়ার পর তিনি দেশটির নীতি-নির্ধারণী সংস্থা ‘এক্সপেডিয়েন্সি ডিসার্নমেন্ট কাউন্সিল’-এর সদস্য হিসেবে যুক্ত হন।
শেয়ার করুন

আকাশসীমা বন্ধ থাকায় আনুমানিক ৩ লাখ মানুষ বর্তমানে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে আটকা পড়েছে। যুক্তরাজ্য এরই মধ্যে তাদের নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য দল পাঠাচ্ছে। খবর আল জাজিরার
ফ্লাইট-ট্র্যাকিং তথ্য অনুসারে, সংঘাতের প্রথম কয়েক দিনে ৩ হাজার ৪০০ টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। দুবাই আন্তর্জাতিক, শারজাহ, আবুধাবি এবং দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ প্রধান আঞ্চলিক বিমানবন্দরগুলো কার্যক্রম স্থগিত করেছে। অঞ্চলজুড়ে ছয় বা সাতটি প্রধান বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে।
শেয়ার করুন

কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর আল জাজিরার।
কুয়েত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছে, সোমবার সকালে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। ক্রু-দের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে, তাদের অবস্থা স্থিতিশীল।
Footage shows an F-15 crashing west of Al Jahra, Kuwait. Cause (malfunction vs. shoot-down) is currently unknown. Both pilots apppear to have ejected and survived. Geolocated the crash site geolocated to west of Al Jahra in Kuwait (see tweets below). pic.twitter.com/KXR9NAFhqg
— Christiaan Triebert (@trbrtc) March 2, 2026
এর আগে আজ কুয়েতের আকাশে একটি আমেরিকান এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। প্রাথমিক প্রতিবেদনে ধারণা করা হচ্ছে, ভুলক্রমে সেটিকে ভূপাতিত করা হয়ে থাকতে পারে।
শেয়ার করুন
এক্স-এ প্রকাশিত এক পোস্টে মার্কিন সংবাদমাধ্যম সেমাফোর জানায়, সৌদি আরামকোর রাস তানুরা তেল শোধনাগারে ড্রোন হামলার পর আগুন ধরে যায়। তবে দ্রুতই আগুন নেভানো হয়েছে। ইরান সৌদি তেল অবকাঠামোতে হামলা চালিয়েছে।
রাস তানুরা বিশ্বের বৃহৎ তেল শোধনাগার এবং রপ্তানিকারকদের মধ্যে একটি। এই শোধনাগারটি সৌদি আরামকোর বৃহত্তম তেল শোধনাগার, যার দৈনিক উৎপাদন সক্ষমতা প্রায় ৫ লাখ ৫০ হাজার ব্যারেল।
سعودی عرب کی آئل ریفائنری آرمکو (Aramco )پہ یہ حملہ کچھ دیر پہلے ہوا ہے سعودی اس کو چھپانے کی بھرپور کوشش کررہا ہے pic.twitter.com/IeY3F1K9hv
— Sami Gujjar (@gujjar_same) March 2, 2026
হামলার পর সতর্কতাস্বরূপ শোধনাগারের কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম হারেৎজ।
শেয়ার করুন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের নতুন নেতৃত্ব তার সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী। তবে ইরান এ দাবি সরাসরি নাকচ করে দিয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান কোনো সমঝোতা করবে না বলে জানিয়েছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এই প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। তিনি লেখেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করবো না।’
এর একদিন আগে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্যা আটলান্টিককে জানিয়েছেন, তেহরান আলোচনায় ফেরার ইঙ্গিত দিয়েছে। ট্রাম্প বলেন, ‘তারা কথা বলতে চায় এবং আমি কথা বলার জন্য রাজি আছি। তাই আমি তাদের সঙ্গে কথা বলব। তাদের এটা আগেই করা উচিত ছিল।’
শেয়ার করুন

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর বৈইরুতের দক্ষিণ দাহিয়ে এলাকায় আইডিএফের হামলায় ৩১ জন নিহত এবং ১৪৯ জন আহত হয়েছেন। খবর দ্য টাইমস অব ইসরায়েলের।
আইডিএফ নিশ্চিত করেছে, ইরানি প্রক্সি দলের রাতভর উত্তর ইসরায়েলের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জবাবে তাঁরা হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা করেছে। ২০২৪ সালের নভেম্বরে ইসরায়েল-হিজবুল্লাহ শান্তিচুক্তির পর লেবানন থেকে প্রথম এই ধরনের হামলা হয়।
শেয়ার করুন
ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরান ইসরায়েলের দিকে আরও ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিহত করার চেষ্টা করছে।
বাসিন্দাদের বাংকারে আশ্রয় নিতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুরক্ষিত স্থানে থাকার আহ্বান জানিয়েছে নেতানিয়াহু সরকার।
শেয়ার করুন

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, একটি সন্দেহভাজন ড্রোন সাইপ্রাসের অ্যাকরোটিরিতে অবস্থিত তাদের সামরিক ঘাঁটিতে আঘাত হেনেছে। খবর আল-জাজিরার
মধ্যরাতে হওয়া এ হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
অ্যাকরোটিরি ঘাঁটিটি মধ্যপ্রাচ্যে কার্যক্রম পরিচালনায় যুক্তরাজ্যের প্রধান সামরিক স্থাপনা। যুক্তরাষ্ট্রের অনুরোধে ইরানের বিরুদ্ধে ঘাঁটিগুলো ব্যবহারে ব্রিটিশ প্রধানমন্ত্রীর অনুমতির পর এ হামলার ঘটনা ঘটে।
শেয়ার করুন

ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে নতুন করে আরও এক দফা শক্তিশালী বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। আজ সোমবার ভোরে এই হামলার কথা নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। খবর আল–জাজিরার
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে আইডিএফ জানিয়েছে, ‘সামরিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমানবাহিনী এখন তেহরানের কেন্দ্রস্থলে ইরানি শাসকগোষ্ঠীর লক্ষ্যবস্তুগুলোতে আরেক দফা হামলা শুরু করেছে।’
শেয়ার করুন
যুক্তরাষ্ট্র, বাহরাইন, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত এক যৌথ বিবৃতিতে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে। খবর আল-জাজিরার
বিবৃতিতে সাত দেশ বলেছে, ‘মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে চালানো ইরানের বাছবিচারহীন ও বেপরোয়া হামলা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করা হলো। এই অন্যায় হামলা সার্বভৌম ভূখণ্ডকে লক্ষ্যবস্তু করেছে, বেসামরিক জনগণের জীবন ঝুঁকির মধ্যে ফেলেছে এবং গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোর ক্ষতি করেছে।’
যৌথ বিবৃতিতে আরও বলা হয়,‘ তেহরানের এই পদক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি এবং এটি একটি বিপজ্জনক উত্তেজনা সৃষ্টি করেছে। আমরা নিজেদের নাগরিকদের সুরক্ষায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।’
শেয়ার করুন
দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ইসরায়েলের হামলায় নিহত বেড়ে ১৮০ জনে দাঁড়িয়েছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের প্রধান হোসেন কেরমানপুর আজ সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আল–জাজিরার।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে এ হামলা চালায় ইসরায়েল। এরপর থেকেই নিহতের সংখ্যা ক্রমশ বাড়ছে। নিহতদের সবাই শিশু।
শেয়ার করুন
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলের হাইফা শহরের একটি সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলি আগ্রাসনের জবাব হিসেবে এ হামলা চালানো হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে গোষ্ঠীটি। খবর আল–জাজিরার
বিবৃতিতে বলা হয়, ‘ইসরায়েলি আগ্রাসন অব্যাহত রাখা এবং আমাদের নেতা ও যুবকদের হত্যার পাল্টা জবাব দেওয়ার অধিকার আমাদের আছে। উপযুক্ত সময়ে ও স্থানে আমরা সেই জবাব দেব।’
শেয়ার করুন
মধ্যপ্রাচ্যে নিজেদের ও মিত্র দেশগুলোর স্বার্থ রক্ষায় ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য। খবর আল–জাজিরার।
এক যৌথ বিবৃতিতে ইউরোপের প্রভাবশালী এই তিন দেশের নেতারা বলেন, ‘ইরান মধ্যপ্রাচ্যের দেশগুলোর ওপর যেভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে আমরা স্তম্ভিত।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা আমাদের এবং আঞ্চলিক মিত্রদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেব। প্রয়োজনে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ার উৎসস্থল ধ্বংস করতে কঠোর প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।’
শেয়ার করুন

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান সর্বোচ্চ চার সপ্তাহ চলতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, সকল লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত এই হামলা থামবে না।
ব্রিটিশ সংবাদপত্র ‘ডেইলি মেইল’কে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমরা ধারণা করছি চার সপ্তাহ বা তার কিছু কম সময় লাগবে।’ শক্তিশালী দেশ হওয়া সত্ত্বেও ইরানে এই অভিযান নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ হবে বলে জানান তিনি।
ট্রাম্প জানান, তিনি ইরানিদের সঙ্গে আলোচনার পথ এখনো খোলা রেখেছেন। তবে আলোচনার সময় নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘তারা এখন কথা বলতে চায়, কিন্তু আমি তাদের বলেছি—তোমাদের গত সপ্তাহে কথা বলা উচিত ছিল, এই সপ্তাহে নয়।’
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক ভিডিও বার্তায় ট্রাম্প বলেছেন, সামরিক অভিযানের সব লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে। এনবিসি নিউজকে ট্রাম্প বলেন, ‘আমরা তিনজন যোদ্ধাকে হারিয়েছি এবং আরও হতাহত হতে পারে। তবে দিনশেষে এটি বিশ্বের জন্য একটি বড় ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে।’
প্রেসিডেন্টের দাবি অনুযায়ী, ইরানের সর্বোচ্চ নেতা এবং বেশ কয়েকজন শীর্ষ সামরিক ও সরকারি কর্মকর্তাকে হত্যার এই অপারেশন ‘নির্ধারিত সময়ের আগেই’ সফলভাবে এগিয়ে চলছে। তিনি আরও যোগ করেন, বর্তমানে ইরানি ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে অনানুষ্ঠানিক পর্যায়ে কথাবার্তা চলছে।
অন্যদিকে, ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্য এক যৌথ বিবৃতিতে ইরানের ওপর ‘প্রতিরক্ষামূলক ব্যবস্থা’ নেওয়ার ঘোষণা দিয়েছে। দেশগুলোর নেতারা প্রতিবেশী দেশগুলোতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়ে বলেন, তাঁরা নিজ নিজ স্বার্থ এবং উপসাগরীয় মিত্রদের রক্ষায় প্রয়োজনে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলো ধ্বংস করতে কঠোর পদক্ষেপ নেবেন।
শেয়ার করুন
পশ্চিম জেরুজালেমে ইরানের ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত ছয়জন আহত হয়েছেন। সোমবার এই হামলার পর শহরজুড়ে শক্তিশালী বিস্ফোরণের শব্দ ও সতর্কসংকেত শোনা গেছে।
ইসরায়েলি অ্যাম্বুলেন্স পরিষেবা জানিয়েছে, ঘটনাস্থলে তাদের কর্মীরা আহতদের চিকিৎসা দিচ্ছেন। আহতদের মধ্যে ৫০ বছর বয়সী এক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক না হলেও তিনি মাঝারি ধরনের আঘাত পেয়েছেন। এ ছাড়া আরও পাঁচজন সামান্য আহত হয়েছেন।
ইসরায়েলি সংবাদমাধ্যমের ফুটেজে দেখা গেছে, ক্ষেপণাস্ত্রটি একটি রাস্তার ওপর আছড়ে পড়ায় সেখানে বিশাল গর্ত তৈরি হয়েছে এবং পাশে থাকা একটি গাড়ি দুমড়ে-মুচড়ে গেছে। আল জাজিরার সংবাদদাতাও জেরুজালেম শহরে ইরানি রকেটের সরাসরি আঘাত হানার বিষয়টি নিশ্চিত করেছেন।
শেয়ার করুন
মার্কিন সামরিক বাহিনী ইরানের রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) সদর দপ্তর সম্পূর্ণ ধ্বংস করার দাবি করেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জানিয়েছে, এক বড় ধরনের অভিযানে ইরানের রেভল্যুশনারি গার্ডের প্রধান কার্যালয় বা সদর দপ্তর ধ্বংস করা হয়েছে।
সেন্টকম তাদের বিবৃতিতে বলেছে, আমেরিকার কাছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী রয়েছে এবং এখন থেকে আইআরজিসির আর কোনো সদর দপ্তর অবশিষ্ট নেই। আল-জাজিরা এবং সিএনএনের লাইভে আপডেটে এসব তথ্য জানানো হয়েছে।
একই সময়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) তাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছে , তারা ইরানের একটি গুরুত্বপূর্ণ ‘কমব্যাট হেডকোয়ার্টার্স’ বা যুদ্ধ সদর দপ্তর গুঁড়িয়ে দিয়েছে। আইডিএফের দাবি অনুযায়ী, গোয়েন্দা দপ্তর, আইআরজিসি বিমান বাহিনীর কমান্ড সেন্টার এবং অভ্যন্তরীণ নিরাপত্তা সদর দপ্তরগুলোতে তারা বড় ধরনের হামলা চালিয়েছে।
শেয়ার করুন

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে কয়েক শ মানুষের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে ইরানেই প্রাণ হারিয়েছেন দুই শতাধিক মানুষ।
শনিবার থেকে শুরু হওয়া এই ভয়াবহ অভিযানে ইরান, ইসরায়েল, ইরাক, আরব আমিরাতসহ বেশ কয়েকটি দেশে উত্তেজনা বিরাজ করছে। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন-ইসরায়েলি আক্রমণ এবং এর জবাবে ইরানের পাল্টা হামলায় এই সংঘাত পুরো অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভি জানিয়েছে, এখন পর্যন্ত ইরানে অন্তত ২০১ জন নিহত হয়েছেন। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা জানিয়েছে, গত দুই দিনে সে দেশে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এর মধ্যে আজ বেইত শেমেস শহরে ক্ষেপণাস্ত্রের আঘাতে ৯ জন এবং গতকাল তেল আবিবে একজন নিহত হন।
ইরাকের ইরান-সমর্থিত আধাসামরিক বাহিনী পিএমএফ জানিয়েছে, তাদের সদর দপ্তরে মার্কিন-ইসরায়েলি হামলায় ৪ জন সদস্য নিহত হয়েছেন।
আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরানি হামলায় সে দেশে ৩ জন নিহত হয়েছেন।
কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ও ইরানি হামলায় একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
এ ছাড়া মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, এই অভিযানে তাদের ৩ জন সেনাসদস্য নিহত হয়েছেন।
শেয়ার করুন
তেহরানে অবস্থিত ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিংয়ের (আইআরআইবি) কার্যালয় লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। সিএনেনের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার মুখেও সম্প্রচার অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে আইআরআইবি।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে আইআরআইবির একজন উপস্থাপক হামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তাঁদের কর্মীরা সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছেন, তবে সম্প্রচার কার্যক্রম বন্ধ হবে না।
ইরানের রেভল্যুশনারি গার্ডের ঘনিষ্ঠ সংবাদ সংস্থা ‘তাসনিম’ জানিয়েছে, তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত আইআরআইবির চ্যানেল-২ ভবন লক্ষ্য করে এই হামলাগুলো চালানো হয়েছে।
শেয়ার করুন
ইরানের রাজধানী তেহরানে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সময়ে ইসরায়েল অভিমুখে ছোড়া একাধিক ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে দেশটির সামরিক বাহিনী।
আল-জাজিরার লাইভ আপডেটে জানানো হয়েছে, স্থানীয় সময় রাত ৯টার (বাংলাদেশ সময় রাত ১২টা) দিকে তেহরানে অন্তত দুটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের প্রভাবে অনেক আবাসিক ভবনের জানালার কাচ কেঁপে ওঠে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন শহরটি হামলার মুখে রয়েছে বলে নিশ্চিত করেছে। তবে এই বিস্ফোরণগুলোর সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে নতুন করে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো তাদের প্রতিরক্ষাব্যবস্থা প্রতিহত করছে।
শেয়ার করুন

ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে। বাগদাদের গ্রিন জোনে অবস্থিত মার্কিন দূতাবাসে প্রবেশের চেষ্টা করেন একদল বিক্ষুব্ধ জনতা। পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ব্যবহার করে।
অন্যদিকে, ইরান-সমর্থিত গোষ্ঠী ‘ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক’ রাতে এরবিলে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে। তারা আরও জানায়, ইরাক ও পার্শ্ববর্তী অঞ্চলের বিভিন্ন ‘শত্রু ঘাঁটি’ লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন হামলা চালানো হয়েছে।
মার্কিন সেনা অবস্থানকারী এরবিল বিমান ঘাঁটির কাছে বিস্ফোরণের শব্দ ও ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে বলে জানিয়েছে সিএনএন। সংবাদমাধ্যমটির ভিডিও ফুটেজে তিনটি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হামলার পর মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। তবে এই বিস্ফোরণগুলো সরাসরি ক্ষেপণাস্ত্রের আঘাত নাকি প্রতিরক্ষাব্যবস্থার সফল প্রতিরোধ, তা এখনো পরিষ্কার নয়।
শেয়ার করুন
ইরানে মার্কিন হামলার সমর্থনে জনমত বেশ কম। রয়টার্স/ইপসোস জরিপ অনুযায়ী, মাত্র চার ভাগের এক ভাগ আমেরিকান নাগরিক তেহরানে এ হামলার পক্ষে রায় দিয়েছেন।
জরিপ অনুযায়ী, ইরানের শীর্ষ নেতাকে হত্যার উদ্দেশ্যে চালানো মার্কিন হামলার পক্ষে মত দিয়েছেন মাত্র ২৭ শতাংশ আমেরিকান। এর বিপরীতে ৪৩ শতাংশ নাগরিক এ হামলার বিরোধিতা করেছেন এবং ২৯ শতাংশ কোনো সুনির্দিষ্ট মত দেননি। প্রায় অর্ধেক আমেরিকানই মনে করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক শক্তি ব্যবহারে অতিমাত্রায় আগ্রহী।
জরিপে অংশগ্রহণকারী ৫৬ শতাংশ আমেরিকান মনে করেন ট্রাম্প মার্কিন স্বার্থ রক্ষায় শক্তি প্রয়োগের ওপর বেশি নির্ভর করেন। উল্লেখ্য, গত কয়েক মাসে ট্রাম্প ভেনেজুয়েলা, সিরিয়া এবং নাইজেরিয়াতেও হামলার নির্দেশ দিয়েছিলেন।
শেয়ার করুন

ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যু এই লড়াইয়ের শেষ নয় বলে মন্তব্য করেছেন সাবেক রাজপুত্র রেজা পাহলভি। তিনি ইসলামি প্রজাতন্ত্র উৎখাতে জনগণকে রাজপথে নামার এবং নিরাপত্তা বাহিনীকে সরকারের পক্ষ ত্যাগের ডাক দিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় ১৯৭৯ সালের বিপ্লবে ক্ষমতাচ্যুত শাহের পুত্র রেজা পাহলভি এসব কথা বলেন। তিনি বলেন, লড়াই কেবল শুরু হয়েছে এবং চূড়ান্ত বিজয় নিশ্চিত করতে জনগণকে ব্যাপকভাবে রাজপথে উপস্থিত হতে হবে।
রেজা পাহলভি ইরানি কর্মকর্তাদের ‘আত্মসমর্পণ’ করার আহ্বান জানান। তিনি সেনাবাহিনী ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে এই ‘অপরাধের প্রজাতন্ত্র’ রক্ষা না করে মহান জাতি রক্ষায় অস্ত্র ব্যবহারের পরামর্শ দেন। তিনি মনে করেন, নিরাপত্তা বাহিনী জনগণের পক্ষ নিলে দীর্ঘদিনের এই ‘দুঃস্বপ্ন’ দ্রুত শেষ করা সম্ভব হবে।
শেয়ার করুন
ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে তেহরান উত্তেজনা কমাতে ‘আন্তরিক প্রচেষ্টায়’ আগ্রহী বলে জানিয়েছে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
‘দ্য আটলান্টিক’ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের নতুন নেতৃত্ব তাঁর প্রশাসনের সঙ্গে কথা বলতে চায় এবং তিনি এতে রাজি হয়েছেন। ট্রাম্প বলেন, ‘তারা কথা বলতে চায় এবং তাই আমি তাদের সঙ্গে আলোচনা করব।’ তিনি আরও যোগ করেন, এই পদক্ষেপ অনেক আগেই নেওয়া উচিত ছিল এবং ইরান অনেক বেশি সময় নষ্ট করেছে। তবে এই আলোচনা ঠিক কবে নাগাদ শুরু হবে, সে বিষয়ে ট্রাম্প কোনো নির্দিষ্ট সময় উল্লেখ করেননি।
এদিকে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তাঁর ওমানি সমকক্ষ বদর বিন হামাদ আল বুসাইদিকে জানিয়েছেন, তেহরান উত্তেজনা কমানোর যেকোনো ‘আন্তরিক প্রচেষ্টায়’ আগ্রহী।
শেয়ার করুন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ইরানের ৪৮ জন শীর্ষ নেতা নিহত হয়েছেন।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, চলমান অভিযানে ইরানের ৪৮ জন নেতা ‘এক আঘাতেই’ প্রাণ হারিয়েছেন। এই সামরিক অভিযানের সাফল্যকে অভাবনীয় উল্লেখ করে ট্রাম্প বলেন, পুরো প্রক্রিয়া অত্যন্ত দ্রুতগতিতে এগিয়ে চলছে। তাঁর মতে, এই অবিশ্বাস্য সাফল্য কেউ আগে কল্পনা করতে পারেনি।
অন্যদিকে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তেহরানে বিমান হামলা আরও তীব্র করার কথা জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, ‘আমি অভিযান অব্যাহত রাখার নির্দেশ দিয়েছি। আমাদের বাহিনী এখন তেহরানের কেন্দ্রস্থলে অত্যন্ত শক্তিশালী আঘাত হানছে ও সামনের দিনগুলোতে এই আক্রমণ আরও বাড়বে।’
নেতানিয়াহুর দাবি, ইরানের বিরুদ্ধে অভিযানে ইসরায়েলি সামরিক বাহিনী এখনও তার পূর্ণ শক্তি প্রয়োগ করেনি।
শেয়ার করুন
পশ্চিম ইরানের মেহরান শহরে একটি সীমান্ত রেজিমেন্টের সদর দপ্তরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমা হামলায় ৪৩ জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। ইরাক সীমান্তবর্তী পশ্চিম ইরানের মেহরান শহরে এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ‘মেহর নিউজ’জানিয়েছে, সীমান্ত রক্ষী বাহিনীর একটি সদর দপ্তর লক্ষ্য করে এই সশস্ত্র বোমা হামলা চালানো হয়।
সংস্থাটি জানিয়েছে, এই হামলায় ৪৩ জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন, যাদের মধ্যে অধিকাংশই ছিলেন সীমান্ত রক্ষী। বিস্ফোরণের প্রচণ্ডতায় সদর দপ্তরের পাশাপাশি সংলগ্ন ভবনগুলোও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
শেয়ার করুন

মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ফোনালাপ করেছেন। তুরস্কের কমিউনিকেশনস ডিরেক্টরেটের বিবৃতির বরাতে বার্তা সংস্থা আনাদোলু জানায়, টেলিফোন আলাপে দুই নেতা মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।
এরদোয়ান তাঁর উদ্বেগের কথা জানিয়ে বলেছেন, সংঘাত বন্ধে প্রয়োজনীয় হস্তক্ষেপ করা না হলে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় এর ভয়াবহ প্রভাব পড়বে।
এরদোয়ান আরও উল্লেখ করেন, তুরস্ক ও সৌদি আরব সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তিতে ‘গুরুত্বপূর্ণ কাজ’ করে যাচ্ছে এবং এই পরিস্থিতিতে কূটনীতিকে সুযোগ দেওয়াটাই সবচেয়ে যৌক্তিক পথ। এছাড়া সৌদি আরবে সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে দেশটির প্রতি শুভকামনা ব্যক্ত করেন এরদোয়ান।
শেয়ার করুন

ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যার প্রতিশোধ হিসেবে মার্কিন রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-এ চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে রেভল্যুশনারি গার্ড।
স্থানীয় গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ইরানের রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি) এ হামলার দাবি করে জানিয়েছে, এই অঞ্চল আগ্রাসনকারীদের জন্য কবরস্থানে পরিণত হবে।
তবে হামলার দাবি নাকচ করে রণতরীটি অক্ষত ও সচল রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন কর্মকর্তারা জানান, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ইউএসএস আব্রাহাম লিংকন পর্যন্ত পৌঁছাতে পারেনি। রণতরীটি বর্তমানে সম্পূর্ণ অক্ষত থেকে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করছে। উল্লেখ্য, ইউএসএস আব্রাহাম লিংকন গত জানুয়ারির শেষ থেকেই আরব সাগরে অবস্থান করছে।
একই সময়ে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ওমান উপসাগরে ইরানের একটি যুদ্ধজাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে তাদের বাহিনী। সেন্টকম জানায়, ইরানের দক্ষিণ উপকূলে চাবাহার জেটির কাছে জামারান-ক্লাস করভেটটি বর্তমানে ওমান উপসাগরের তলদেশে তলিয়ে যাচ্ছে।
শেয়ার করুন

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত হয়েছেন। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ‘ইরানি লেবার নিউজ এজেন্সি’র বরাতে এ খবর জানিয়েছে জেরুজালেম পোস্ট।
প্রতিবেদনে বলা হয়, উত্তর-পূর্ব তেহরানের নারনাক এলাকায় আহমাদিনেজাদের বাসভবন লক্ষ্য করে এই বিমান হামলা চালানো হয়। হামলায় সাবেক এই প্রেসিডেন্টের পাশাপাশি তাঁর বেশ কয়েকজন দেহরক্ষীও নিহত হয়েছেন।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সম্ভবত শনিবার গভীর রাতে নারনাক এলাকায় এই হামলাটি চালানো হয়েছিল। মাহমুদ আহমাদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
প্রেসিডেন্ট হওয়ার আগে আহমাদিনেজাদ আরদাবিল প্রদেশের গভর্নর এবং তেহরানের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। দুই মেয়াদে রাষ্ট্র পরিচালনার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি তাঁকে ‘এক্সপেডিয়েন্সি ডিসার্নমেন্ট কাউন্সিল’-এর সদস্য হিসেবে নিয়োগ দিয়েছিলেন।
শেয়ার করুন

ইরানে আগামী দু-এক দিনের মধ্যেই নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করা হতে পারে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি জানান, বর্তমানে রাষ্ট্রীয় সকল সাংবিধানিক প্রক্রিয়া সচল রয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে আরাকচি বলেন, ইরানের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো বর্তমানে সচল রয়েছে এবং দেশে প্রয়োজনীয় সাংবিধানিক পদ্ধতিগুলো কার্যকর আছে।
তিনি আরও বলেন, ‘আপনারা হয়তো আগামী এক বা দুই দিনের মধ্যেই নতুন একজন সর্বোচ্চ নেতা নির্বাচনের বিষয়টি দেখতে পাবেন।’
শেয়ার করুন

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর দেশটিতে তিন সদস্যের একটি ‘নেতৃত্ব কাউন্সিল’ গঠন করা হয়েছে। আজ রোববার (১ মার্চ) প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে এই ঘোষণা দেন।
নিজের মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান, নতুন এই নেতৃত্ব কাউন্সিল ইতিমধ্যেই তাদের কাজ শুরু করেছে।
এই কাউন্সিলে প্রেসিডেন্টের সঙ্গে রয়েছেন বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেনি এহজেই এবং আয়াতুল্লাহ আলি রেজা আরাফি। পেজেশকিয়ান বলেন, ‘বিপ্লবের নেতার শাহাদাত হলো দীর্ঘ বছরের ত্যাগের এক চূড়ান্ত রূপ। শহীদ নেতার দেখানো পথ কখনো থেমে থাকবে না।’
শত্রুদের হুঁশিয়ারি দিয়ে ইরানের প্রেসিডেন্ট বলেন, সশস্ত্র বাহিনী শক্তিশালীভাবে শত্রুদের সামরিক ঘাঁটিগুলো গুঁড়িয়ে দেবে। তিনি আরও বলেন, ‘আমরা আমাদের সর্বোচ্চ নেতার পদাঙ্ক অনুসরণ করা অব্যাহত রাখব। শত্রুদের সক্ষমতা ও ঘাঁটি ধ্বংস করে আমরা তাঁদের হতাশ করে দেব।’
ভাষণে তিনি শত্রুর যেকোনো ষড়যন্ত্রের মুখে ইরানি জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পেজেশকিয়ান স্পষ্ট করে বলেন, ইসলামি প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী শত্রুদের সামরিক ঘাঁটিগুলোর ওপর কঠোর আঘাত হানা অব্যাহত রাখবে।
শেয়ার করুন

সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশিসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৫৮ জন।
রোববার (১ মার্চ) সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে এপি নিউজ এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, ইরান থেকে ১৬৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৫৪১টি আত্মঘাতী ড্রোন দিয়ে বড় ধরনের হামলা চালানো হয়েছে। অধিকাংশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করা সম্ভব হলেও কিছু ড্রোন আমিরাতের ভূখণ্ডে আঘাত হানে।
শেয়ার করুন

ইসরায়েলের বেইত শেমেস এলাকায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (মিসাইল) হামলায় অন্তত আটজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। জেরুজালেম থেকে ৩০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত বেইত শেমেস এলাকায় এই হামলার ঘটনা ঘটে। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডোম (এমডিএ) জানিয়েছে, আহত ২০ জনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। খবর আল জাজিরা ও সিএনএনের।
ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বর্তমানে ঘটনাস্থলে তল্লাশি ও উদ্ধারকারী দল, মেডিকেল টিম এবং একটি হেলিকপ্টার উদ্ধারকাজে অংশ নিচ্ছে। এমডিএ-র প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনের আগুন নেভানোর চেষ্টা করছেন এবং বিধ্বস্ত এলাকা থেকে ব্যাপক ধোঁয়া উড়ছে।
শেয়ার করুন
ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলা এবং জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ও ইসরায়েলে ইরানের হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পোপ লিও। একই সঙ্গে তিনি ‘সহিংসতার চক্র’ বন্ধের আহ্বান জানিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোকে আলোচনার টেবিলে ফেরার অনুরোধ করেছেন। রোববার বিকেলে সেন্ট পিটার্স স্কয়ারে প্রার্থনার পর দেওয়া এক ভাষণে পোপ এই আহ্বান জানান।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা খাদে পরিণত হওয়ার আগেই তা থামানোর নৈতিক দায়িত্ব সংশ্লিষ্ট পক্ষগুলোকে নিতে হবে।
পোপ লিও বলেন, ‘স্থিতিশীলতা ও শান্তি পারস্পরিক হুমকি বা অস্ত্রের মাধ্যমে তৈরি হয় না। বরং এটি কেবল যৌক্তিক, অকৃত্রিম এবং দায়িত্বশীল সংলাপের মাধ্যমেই অর্জন করা সম্ভব।’
শেয়ার করুন

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করার পর দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই হামলার জবাবে তেহরান নতুন করে পাল্টা আক্রমণ শুরু করেছে এবং ইসরায়েলও পুনরায় রাজধানী তেহরানে হামলা চালিয়েছে। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া এই ঘটনাকে ‘কূটনীতির প্রতি চরম বিশ্বাসঘাতকতা’ বলে নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, ইরান পরমাণু আলোচনা ও কূটনৈতিক প্রক্রিয়ায় যুক্ত থাকতে চাইলেও তাদের পেছনে ছুরি মারা হয়েছে।
শেয়ার করুন

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি একে আন্তর্জাতিক আইনের নগ্ন লঙ্ঘন ও পরিকল্পিত ‘হত্যাকাণ্ড’ হিসেবে অভিহিত করেছেন।
রোববার (১ মার্চ) ক্রেমলিন থেকে প্রকাশিত এক বার্তায় পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে জানিয়েছেন, নৈতিকতা ও বিশ্ব আইনের তোয়াক্কা না করে এই হামলা চালানো হয়েছে। খামেনিকে একজন অসামান্য রাষ্ট্রনায়ক বর্ণনা করে পুতিন বলেছেন, রাশিয়া ও ইরানের দীর্ঘস্থায়ী সম্পর্ক উন্নয়নে খামেনি বিশেষ অবদান রেখেছেন।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে সতর্ক করেছে, এই হামলার ফলে মধ্যপ্রাচ্য অনিয়ন্ত্রিত সংঘাত এবং মানবিক ও অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়বে।
শেয়ার করুন
ইরানের রাজধানী তেহরান আজ রোববার (১ মার্চ) ভোরে ধারাবাহিক শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠেছে। ইসরায়েলি সামরিক বাহিনী নিশ্চিত করেছে যে তারা শহরের অভ্যন্তরে নতুন করে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঠিক একদিন পর এই আক্রমণ শুরু হলো। খবর বার্তা সংস্থা এএফপির।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তেহরানের আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে এবং বিস্ফোরণের শব্দে গোটা শহর প্রকম্পিত হয়েছে। ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, সর্বশেষ এই হামলায় ইরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত এবং সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
অন্যদিকে, ইরানের পক্ষ থেকে এই হামলার তীব্র প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তেহরান কর্তৃপক্ষ হুঁশিয়ারি দিয়ে বলেছে, এই সংঘাত কেবল ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এটি পুরো মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়বে।
শেয়ার করুন

তেহরান প্রদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তেহরানে ৬০টি হামলা চালানো হয়েছে, যাতে অন্তত ৫৭ জন নিহত হয়েছেন।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের রাজধানীকে লক্ষ্য করে এই হামলাগুলো চালাচ্ছে। প্রকাশিত বিভিন্ন ছবিতে তেহরান শহরের ওপর ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা গেছে।
শেয়ার করুন
ওমানের সমুদ্রবিষয়ক নিরাপত্তা কেন্দ্র জানিয়েছে, দেশটির মুসানদাম এলাকা থেকে প্রায় ৫ নটিক্যাল মাইল দূরে ‘স্কাইলাইট’ নামের একটি তেলবাহী ট্যাংকা হামলার স্বীকার হয়েছে। খবর আল–জাজিরার।
কৌশলগতভাবে অতি গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে পালাউয়ের পতাকাবাহী ওই জাহাজ লক্ষ্য করে এ আক্রমণ চালানো হয়।
হামলায় চারজন আহত হয়েছেন। জাহাজে থাকা ২০ জন ক্রুর সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
ঘটনাটি সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত আর কোনো তথ্য পাওয়া যায়নি।
শেয়ার করুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে আল-জাজিরা।
দেশটির পূর্ব রিয়াদের বাসিন্দাদের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, তাঁরা বেশ কয়েকটি বিকট শব্দ শুনতে পেয়েছেন এবং ধোঁয়া উঠতে দেখেছেন।
শেয়ার করুন

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর পাকিস্তানের করাচিতে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটের কাছে বিক্ষোভ হয়েছে। এসময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৯জন নিহত এবং আহত হয়েছে বেশ কয়েকজন। খবর আল জারিরার।
আল জাজিরার যাচাই করা ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীরা জানালা ভাঙছে ও কিছু অংশে আগুন ধরিয়ে দিচ্ছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জের পাশাপাশি টিয়ার গ্যাস ব্যবহার করেছে পুলিশ ও আধা সামরিক বাহিনী। এসময় সেখানে ৯জনের মৃত্যু হয় বলে রেসকিউ সার্ভিস জানিয়েছে।
শেয়ার করুন

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিবাদে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে হাজার হাজার শিয়া মুসলিম রাস্তায় নামে বিক্ষোভ করেছে। খবর আল জাজিরার।
বিক্ষোভকারীরা লাল, কালো ও হলুদ পতাকা হাতে রাজধানী শ্রীনগরের প্রধান চত্বরে জমায়েত হয়। সেখানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রবিরোধী স্লোগান দেয় তারা। বিক্ষোভটি আবেগময় হলেও মূলত শান্তিপূর্ণ ছিল।
৪০ বছর বয়সী সৈয়দ তোফিক সংবাদসংস্থা এএফপিকে বলেন, ‘আজ আমরা সকলেই গভীর শোকের মধ্যে আছি। আমরা আমাদের প্রিয় নেতার শহীদ হওয়ায় শোক প্রকাশ করছি।’
তিনি আরও বলেন, ‘আমরা সর্বদা নিপীড়নের বিরুদ্ধে দাঁড়াব। যদি ভাবেন যে আমাদের প্রিয় নেতাকে শহীদ করেছেন, আপনি ভুলের মধ্যে আছেন। আপনারা কখনো দমন করতে পারবেন না, যতক্ষণ আমরা, খামেনির সন্তানরা, বেঁচে আছি।’
কাশ্মীর এবং ভারতের অন্যান্য অঞ্চলেও যেখানে উল্লেখযোগ্য সংখ্যক শিয়া মুসলিম বাস করে, সেখানে একই ধরনের প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে।
শেয়ার করুন
ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ এক প্রতিবেদনে জানায়, শনিবার ইরানি হামলায় তেল আবিবে কমপক্ষে ৪০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর আল-জাজিরার।
শহর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০০-এরও বেশি বাসিন্দাকে তাদের বাড়ি থেকে সরিয়ে তিনটি হোটেলে স্থানান্তর করা হয়েছে।
শেয়ার করুন

ইসরায়েলের বিমান বাহিনী দাবি করেছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ আক্রমণে শনিবার এক দিনেই ইরানে ১ হাজার ২০০টিরও বেশি গোলাবারুদ ফেলেছে। খবর আল-জাজিরার।
ইরানে বোমা ফেলা স্থানগুলোর ভেতর একটি ছিল দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের মিনাবে অবস্থিত একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়। সেখানে ১৪৮ জন নিহত এবং আরও বহু মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, স্কুলে হামলায় বহু সংখ্যক নিরীহ শিশু নিহত হয়েছে। এর জবাব দেওয়া হবে।
শেয়ার করুন

ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, শনিবার মার্কিন-ইসরায়েলের হামলায় সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুল রহিম মুসাভি নিহত হয়েছেন। খবর বার্তাসংস্থা রয়টার্সের।
এর আগে ইরান আয়াতুল্লাহ আলী খামেনি, তাঁর নিরাপত্তা উপদেষ্টা আলী শামখানি এবং আইআরজিসির কমান্ডার-ইন-চিফ মোহাম্মদ পাকপুর নিহতের খবরও নিশ্চিত করা হয়।
আইআরএনএ জানিয়েছে, সশস্ত্র বাহিনীর আরও কমান্ডার নিহত হয়েছেন। পরে পরে তাঁদের নাম ঘোষণা করা হবে।
শেয়ার করুন
ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেনি ইজেই ইরানের অন্তর্বর্তী পরিষদের একজন সদস্য। তিনি তাঁর প্রথম বার্তায় বলেছেন, মুসলিম জাতির কোলে বড় হওয়া মহান মুজাহিদিনদের দৃঢ় ইচ্ছাশক্তিকে যুক্তরাষ্ট্র এমন অপরাধের মাধ্যমে কখনোই ব্যাহত করতে পারবে না।
ইরানের সংবিধানের ১১১ ধারা অনুযায়ী নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান ও গার্ডিয়ান কাউন্সিলের একজন জুরি সাময়িকভাবে সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করবেন।
শেয়ার করুন

নিহত হওয়ার আগে গত ১৭ ফেব্রুয়ারি আয়াতুল্লাহ আলি খামেনি শেষবারের মতো প্রকাশ্যে ভাষণ দিয়েছিলেন। জেনেভায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরোক্ষ আলোচনা শুরু হওয়ার পর তিনি ভাষণটি দেন।
গুরুত্বপূর্ণ সেই ভাষণে তিনি বলেছিলেন, ‘আমাদের অবশ্যই প্রতিরোধমূলক অস্ত্র থাকতে হবে। যদি কোনো দেশের কাছে প্রতিরোধমূলক অস্ত্র না থাকে, তবে সেই দেশ শত্রুদের পায়ের নিচে পিষ্ট হবে।’
খামেনি আরও বলেন, ‘প্রতিরোধমূলক অস্ত্র আমাদের জাতির সবচেয়ে বেশি প্রয়োজন। মার্কিনিরা কোনো কারণ ছাড়াই এই বিষয়ে হস্তক্ষেপ করছে—তারা বলছে, ‘‘তোমাদের অমুক অমুক ক্ষেপণাস্ত্র থাকতে পারে, তোমাদের পাল্লা এতটুকু হতে পারে এর বেশি নয়’’—এসবের সঙ্গে তোমাদের কী সম্পর্ক? এটি একান্তই ইরানি জাতির বিষয়।’
মার্কিন সামরিক শক্তির দম্ভের সমালোচনা করে তিনি বলেন, ‘তাদের কাছে মনে হয়—এবং মার্কিন প্রেসিডেন্ট বারবার এটিই বলছেন, মার্কিন সেনাবাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী। তবে বিশ্বের এই তথাকথিত শক্তিশালী সেনাবাহিনীকেও মাঝে মাঝে এমন জোরে থাপ্পড় খেতে হতে পারে যে তারা আর সোজা হয়ে দাঁড়াতে পারবে না।’
শেয়ার করুন

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ হামলার পর ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ করেন, ‘তাঁরা ইরানকে ভাগ করতে চায়’। খবর আল জাজিরার।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্সে প্রকাশিত এক বিবৃতিতে লারিজানি বলেন, ইসরায়েলি শাসকেরা নিজেদের টিকে থাকার জন্য বড় দেশগুলোকে ভাগ করার পথই বেছে নিচ্ছে।
তিনি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লুটপাটের প্রতীক, কারণ তিনি ইরানের সম্পদ দখল করতে চান।
খামেনির নিহত হওয়ার প্রতিক্রিয়ায় লারিজানি বলেন, ‘আমেরিকা ও জায়নিস্ট শাসনব্যবস্থা ইরানি জাতির হৃদয় পুড়িয়ে দিয়েছে। আমরাও তাদের হৃদয় পুড়িয়ে দেব।’
শেয়ার করুন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক নতুন বিবৃতিতে ইরানকে পাল্টা হামলা না চালানোর জন্য কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।
ট্রাম্প লিখেছেন, ‘ইরান এইমাত্র জানিয়েছে যে তারা আজ অত্যন্ত ভয়াবহভাবে আঘাত হানবে, যা তাদের ওপর আগে হওয়া যেকোনো হামলার চেয়েও শক্তিশালী হবে। তবে তাদের জন্য এটাই ভালো হবে যে, তারা যেন এমনটি না করে। কারণ তারা যদি তা করে, তবে আমরা এমন শক্তি দিয়ে তাদের ওপর পাল্টা আঘাত হানব যা পৃথিবী আগে কখনও দেখেনি।’
শেয়ার করুন

আমেরিকা ও ইসরায়েলের বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ি নিহত হওয়ার পর ইরানের সেনাবাহিনী ‘ভয়াবহতম’ প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। গত কয়েক ঘণ্টায় অনেক দ্রুত পরিবর্তন ঘটেছে। বিবিসি লাইভ সেই সব ঘটনার একটি ধারাক্রম প্রকাশ করেছে।
শেয়ার করুন
দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ইসরায়েলের হামলায় নিহত বেড়ে ১৪৮ জনে দাঁড়িয়েছে। এছাড়াও হামলায় ৯৫ জন আহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে এ হামলা চালায় ইসরায়েল।
শেয়ার করুন

ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় দেশটির ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর বা আইআরজিসির কমান্ডার-ইন-চিফ মোহাম্মদ পাকপুর এবং ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি আলী শামখানির মৃত্যুর খবর নিশ্চিত করেছে। খবর বিবিসির।
মোহাম্মদ পাকপুর ২০২৫ সালের জুনে ১২ দিনের ইরান-ইসরায়েল যুদ্ধের সময় তার পূর্বসুরি নিহত হওয়ার পর ওই পদে নিযুক্ত হয়েছিলেন। কমান্ডার-ইন-চিফ নিযুক্ত হওয়ার আগে ১৬ বছর ধরে আইআরজিসির স্থল বাহিনীর নেতৃত্ব দিয়েছেন তিনি। আলী শামখানি ইরাক-ইরান যুদ্ধের সময় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার সিনিয়র উপদেষ্টা ছিলেন।
পাকপুর ও শামখানি- দুজনই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় ছিলেন।
শেয়ার করুন

কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কাতারে ইরানি হামলায় আরও আটজন আহত হয়েছেন। হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ জনে। খবর আল-জাজিরার।
এ ছাড়াও বলা হয়েছে, বিভিন্ন এলাকায় সীমিত পরিমাণে ক্ষতি হয়েছে।
শেয়ার করুন
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর তথ্য নিশ্চিত করার পরপরই আরেক দফা পাল্টা হামলার দাবি করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমাবর্ষণের প্রতিশোধ হিসেবে তারা ষষ্ঠ দফা হামলা চালিয়েছে।
আইআরজিসি জানায়, ইসরায়েল ও অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ‘বিস্তৃত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা’ চালানো হয়েছে। তাদের দাবি, ২৭টি মার্কিন ঘাঁটির পাশাপাশি ইসরায়েলের তেল নফ বিমানঘাঁটি, তেল আবিবের হাকিরিয়া এলাকায় অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড সদরদপ্তর এবং একই শহরের একটি বড় প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সে হামলা চালানো হয়েছে।
এছাড়া ইরানি বাহিনী ‘ধারাবাহিক ও কঠোর প্রতিশোধমূলক পদক্ষেপ’ নেওয়া অব্যাহত রাখবে বলেও সতর্ক করেছে আইআরজিসি।
শেয়ার করুন
ইরান ঘোষণা দিয়েছে, আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধানের দায়িত্বে থাকবেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, বিচার বিভাগের প্রধান এবং অভিভাবক পরিষদের একজন আইনবিদ। খবর আল-জাজিরার।
প্রতিবেদনে বলা হয়েছে, ধর্মীয় নেতাদের নিয়ে গঠিত ‘অ্যাসেম্বলি অব লিডারশিপ এক্সপার্ট’ এখন খামেনির উত্তরসূরি নিয়োগে উদ্যোগ নেবে। সংবিধান অনুসারে যত তাড়াতাড়ি সম্ভব এটি করতে হবে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের আক্রমণের মুখে জ্যেষ্ঠ নেতাদের এক জায়গায় জড়ো করাটা ইরানের জন্য কঠিন হবে।
এর আগে রুহুল্লাহ আয়াতুল্লাহ খোমেনির মৃত্যুর দিনেই আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে নিযুক্ত হয়েছিলেন।
শেয়ার করুন
ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার পেছনে সম্ভাব্য শাসন পরিবর্তনের পরিবেশ তৈরি করাই একটি উদ্দেশ্য ছিল বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরান-ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়ে কংগ্রেসে বিরোধী দল ছাড়াও ট্রাম্পের নিজস্ব ম্যাগা (এমএজিএ) আন্দোলনের কিছু সমর্থকের মধ্যেও তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। ফলে তিনি রাজনৈতিক চাপের মুখে পড়তে পারেন। খবর আল জাজিরা।
কংগ্রেসে প্রধানত ডেমোক্র্যাট সদস্যরা এবং কয়েকজন রিপাবলিকান উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের অভিযোগ, যুদ্ধ ঘোষণার সাংবিধানিক ক্ষমতা কংগ্রেসের হলেও প্রেসিডেন্ট ট্রাম্প একতরফা সিদ্ধান্ত নিয়ে নির্বাহী ক্ষমতার মাধ্যমে সেই কর্তৃত্ব ‘হরণ’ করেছেন।
তবে এসব প্রতিক্রিয়ার ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করবে আগামী দিনগুলোতে ইরানের পরিস্থিতি কীভাবে পরিবর্তিত হয় তার ওপর। এ কারণে পরিস্থিতি পর্যবেক্ষণের অপেক্ষায় থাকতে হবে বলে ধারণা করা হচ্ছে।
শেয়ার করুন

ফার্স নিউজ এজেন্সির বরাতে বলা হয়েছে, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ইরান সরকার ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।
এছাড়া, সাত দিনের সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর প্রকাশের পর ইরানের রাজধানী তেহরানের রাস্তায় মানুষ নেমে আসছে বলে খবর পাওয়া যাচ্ছে। রাষ্ট্রীয় শোক পালনকে কেন্দ্র করে সামনে বিভিন্ন শোকানুষ্ঠান আয়োজন করা হবে বলে ধারণা করা হচ্ছে। এসব কর্মসূচি দেশজুড়ে চলমান বোমাবর্ষণের মধ্যেই অনুষ্ঠিত হতে পারে।
অবশ্য কয়েক ঘণ্টা আগেই রাজধানীতে আবারও একটি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলেও খবরে উল্লেখ করা হয়েছে।
শেয়ার করুন
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে ইরান। আজ রোববার সকালে ইরানের রাষ্ট্র্রীয় সংবাদমাধ্যমে এ খবর প্রচার করা হয়। খবর বিবিসি ও সিএনএনের।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি আজ সকালে জানায়, ‘ইরানের সর্বোচ্চ নেতা শাহাদাত বরণ করেছেন’ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আরেক খবরে বলা হয়েছে, আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে তাঁর মেয়ে, জামাতা এবং নাতিও নিহত হয়েছেন।
খামেনির মৃত্যুর তথ্য নিশ্চিত করে ইরানের ফার্স নিউজ এজেন্সির খবরেও বলা হয়েছে, শনিবার ভোরে নিজের কার্যালয়ে ‘অর্পিত দায়িত্ব পালনরত অবস্থায়’ খামেনি নিহত হন।
হামলায় খামেনির এক পুত্রবধূও নিহত হয়েছেন বলে ফার্সের খবরে দাবি করা হয়েছে।
এর আগে খামেনির নিহত হওয়ার খবর জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেন, ‘খামেনি, ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ব্যক্তিদের একজন, মারা গেছেন।’
শেয়ার করুন

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ‘নেই’ হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে। তবে তিনি ‘নেই’ বলতে ঠিক কী বোঝাতে চেয়েছেন, তা এখনো স্পষ্ট নয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি লাইভে এই তথ্য জানিয়েছে।
এদিকে বিবিসি ভেরিফাই আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে তেহরানের কৃত্রিম উপগ্রহের (স্যাটেলাইট) ছবি হাতে পেয়েছে, যেখানে দেখা যাচ্ছে, ইরানের রাজধানীতে খামেনির কার্যালয় ‘লিডারশিপ হাউস’-এর একটি অংশ উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে খামেনির পক্ষ থেকে কোনো খবর পাওয়া যায়নি। তিনি জীবিত না মৃত, সে বিষয়েও এখনো কোনো নিশ্চিত তথ্য মেলেনি।
এর আগে আয়াতুল্লাহ আলি খামেনি সম্পর্কে সবশেষ তথ্য দিয়েছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, তাঁর জানা মতে সর্বোচ্চ নেতা ‘বেঁচে আছেন’।
শেয়ার করুন

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট নিশ্চিত করেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন। খবর আল-জাজিরার
তিনি আরও বলেন, ট্রাম্প তাঁর ব্যক্তিগত রিসোর্ট মার-এ-লাগোতে রাতভর পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং তাঁর জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে এটি পর্যবেক্ষণ চালিয়ে যাবেন।
লেভিট আরও জানান, ইরানের ওপর হামলার আগে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কংগ্রেসকে অবহিত করার জন্য ‘গ্যাং অব এইট’-এর সব সদস্যকে ফোন করেছিলেন এবং আটজনের মধ্যে সাতজনের সঙ্গে যোগাযোগ করে তাঁদের ব্রিফ করতে সক্ষম হন।
শেয়ার করুন

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেই দেশ দুটির বিরুদ্ধে বিক্ষোভ করেছে ইরানিরা। তেহরানের রাস্তায় নেমে এসে বিক্ষোভ করেন তাঁরা।
বিক্ষোভে ইরানের জাতীয় পতাকা হাতে নারী ও শিশুরাও যোগ দিয়েছেন।
শেয়ার করুন
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ নোয়েল ব্যারোট এক্সে বলেছেন, ফ্রান্স আজ গ্রিনিচ মান সময় ২১:০০ ঘটিকায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের অনুরোধ করেছে।
ব্যারোটের জানায়, এই বৈঠকের উদ্দেশ্য ইরান এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি মোকাবেলা করা।
শেয়ার করুন
রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে স্থানীয় আইনজীবী রয়টার্সকে জানায়, দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে ইসরাইলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮৫ জনে দাঁড়িয়েছে।
শেয়ার করুন
কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, একটি ড্রোন কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে। এতে ফলে বেশ কয়েকজন কর্মচারী সামান্য আহত হয়েছেন এবং টার্মিনাল সামান্য ক্ষতিগ্রস্থ হয়েছে। খবর বিবিসির
কুয়েত জানায়, কর্তৃপক্ষ পরিস্থিতি মোকাবিলা করেছে এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। যাত্রী ও কর্মচারীদের নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।
শেয়ার করুন
মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর আল জাজিরার।
এক বিবৃতিতে দেশটি জানায়, ইরানের জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতাকে অবশ্যই সম্মান করতে হবে। পাশাপাশি সব পক্ষকে উত্তেজনা এড়িয়ে সংলাপ পুনরায় শুরু করার আহ্বান জানিয়েছে চীন।
শেয়ার করুন
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শনাক্তকরণের পর দেশের বিভিন্ন এলাকায় সতর্কতা সাইরেন সক্রিয় করা হয়েছে। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তারা বলেছে, ‘এই মুহূর্তে বিমানবাহিনী ক্ষেপণাস্ত্র ধ্বংসের কাজ করেছে।’
ইরানের কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থার ওপর ব্যাপক হামলা চালানো হয়েছে বলেও পোস্টে বলা হয়েছে।
শেয়ার করুন

এনবিসি নিউজের একজন সাংবাদিক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি শনিবার বলেছেন, ‘আমরা সম্ভবত কয়েকজন কমান্ডারকে হারিয়েছি, তবে তা কোনো বড় সমস্যা নয়।’
এর আগে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছিল, ইসরায়েলি হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ এবং রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) কমান্ডার মোহাম্মদ পাকপুর নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের সামরিক অভিযান সম্পর্কে অবগত দুটি সূত্র এবং একটি আঞ্চলিক সূত্র রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছে।
শেয়ার করুন
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে অঞ্চলিক দেশগুলোর ওপর ইরানের হামলার নিন্দা জানিয়েছে জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক যৌথ বিবৃতিতে বলেন, ‘আমরা অঞ্চলের স্থিতিশীলতা এবং নিরীহ মানুষের নিরাপত্তা রক্ষার প্রতি আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি এবং আলোচনার পুনরায় শুরু করা উচিত।’
শেয়ার করুন
ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরান ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রেখেছে। আইডিএফের টেলিগ্রাম চ্যানেল এই তথ্য জানানো জানানো হয়।
আইডিএফের এক কর্মকর্তা জানায়, আজ সকাল থেকে এখন পর্যন্ত সাতবার টেলিগ্রামে সতর্কতা মেসেজ পাঠানো হয়েছে। প্রথম সতর্কতা স্থানীয় সময় সকাল ১০টা ৯ মিনিটে জারি করা হয়েছিল।
শেয়ার করুন

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় হরমুজ প্রণালী দিয়ে জাহাজে জ্বালানি পরিবহন স্থগিত করেছে শীর্ষ তেল ও বাণিজ্যিক কোম্পানিগুলো। খবর বার্তাসংস্থা রয়টার্সের।
একটি বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা রয়টার্সকে জানায়, ‘আমাদের জাহাজ কয়েকদিন বন্দরে থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার চালু হবে।’
হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল অপরিশোধিত তেল ও অন্যান্য জ্বালানি পণ্য পরিবহন করা হয়। যেকোনো ধরনের স্থগিতাদেশ বড় ধরনের বৈশ্বিক বিঘ্নের ঝুঁকি তৈরি করতে পারে।
শেয়ার করুন
দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ইসরায়েলের হামলায় নিহত বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা।
ইরনা জানায়, ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের মিনাব শহরে আজ একটি বালিকা বিদ্যালয়ে হামলা চালায় ইসরায়েল। এই হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৫১জনে দাঁড়িয়েছে।
স্থানীয় নগর কর্মকর্তা মোহাম্মদ রাদমের বলেন, আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইসরায়েল সরাসরি ওই বিদ্যালয়ে হামলা চালায়। হামলার আগে সেখানে ১৭০ শিক্ষার্থী অবস্থান করছিল। তাই নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলা আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার অভিযান এখনো চলছে।
শেয়ার করুন
ইসরায়েলকে লক্ষ্য করে আবার ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের সেনাবাহিনী। ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, ইরানি ক্ষেপণাস্ত্রের নতুন ঢেউ প্রতিহত করার চেষ্টা করছে ইসরায়েল। খবর বিবিসির।
বিবৃতিতে বলা হয়, ইরান থেকে ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করার পর কিছুক্ষণ আগে বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজানো হয়েছে। ইসরায়েলি বিমান বাহিনী ক্ষেপণাস্ত্র ঠেকাতে কাজ করছে।
ইসরায়েলের সতর্কবার্তায় দেশটির জনসাধারণকে নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।
শেয়ার করুন
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আক্রমণ অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে রাশিয়া। মস্কো বলছে, পরিস্থিতিকে রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পথে ফিরিয়ে আনতে হবে। খবর আল-জাজিরার
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানায়, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত দ্রুত দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডের একটি বস্তুনিষ্ঠ মূল্যায়ন করা।’
আন্তর্জাতিক আইন, পারস্পরিক শ্রদ্ধা এবং স্বার্থের ভারসাম্যের ভিত্তিতে শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করার প্রচেষ্টায় সাহায্য করতে রাশিয়া প্রস্তুত আছে বলে বিবৃতিতে বলা হয়।
শেয়ার করুন
দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ইসরায়েলের হামলায় ২৪ জন শিক্ষার্থী নিহত হয়েছে। খবর আল-জাজিরার।
ইরানের বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে।
শেয়ার করুন
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনী এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছিল বলে জানিয়েছেন ইসরায়েলি এক কর্মকর্তা। খবর বার্তাসংস্থা রয়টার্সের
এর আগে বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র রয়টার্সকে জানায়, খামেনি তেহরানে ছিলেন না এবং তাঁকে একটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
ইরানের শাসনব্যবস্থার ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, হামলায় বিপ্লবী গার্ড বাহিনীর কয়েকজন জ্যেষ্ঠ কমান্ডার ও রাজনৈতিক কর্মকর্তা নিহত হয়েছেন।
ইরানি গণমাধ্যম জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি নিরাপদ আছেন।
শেয়ার করুন

মধ্যপ্রাচ্যজুড়ে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে নজিরবিহীন হামলা চালিয়েছে ইরান। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, এর আগে কখনো মধ্যপ্রাচ্যজুড়ে এমন হামলা দেখা যায়নি।
মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের একাধিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। হামলার পর কাতারের দোহার রাস্তা থেকে শুরু করে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বিস্ফোরণের মুহুর্মুহু শব্দ শোনা যায়।
পরিস্থিতি খুব দ্রুতই বদলাচ্ছে। তাই বিস্ফোরণের শব্দগুলো ক্ষেপণাস্ত্র প্রতিরোধের নাকি লক্ষ্যবস্তুতে আঘাত হানার কারণে হচ্ছে তা এখনো স্পষ্ট নয়।
সিএনএন বলছে, বিস্ফোরণের কারণ স্পষ্ট না হলেও এটা স্পষ্ট যে, ইরান সরকার এই মুহূর্তটিকে অস্তিত্বের লড়াই হিসেবে দেখছে। তারা দ্রুত ও আক্রমণাত্মকভাবে এগিয়ে যাচ্ছে।
গত জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালিয়ে দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মজুদ ধ্বংস করেছিল, যা পাল্টা হামলার সক্ষমতা দুর্বল করে দিয়েছিল। এবার ইরান হয়তো তার অবশিষ্ট অস্ত্রভাণ্ডার থাকতে থাকতেই ব্যবহার করে নিতে চাইছে।
এছাড়া, মধ্যপ্রাচ্যজুড়ে চালানো নজিরবিহীন এই হামলায় এটাও স্পষ্ট যে, ইরানি শাসকরা প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের কথা ভাবছে না। যেকোনো মূল্যে তারা যুক্তরাষ্ট্রকে শাস্তি দিতে চাইছে। মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে এমন যেকোনো দেশই এখন লক্ষ্যবস্তু হয়ে উঠছে। এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত ও সৌদি আরবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সামনে হয়তো আরও দেশ এই তালিকায় যুক্ত হতে পারে।
শেয়ার করুন
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে একজন নিহত হয়েছেন। আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরানের ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র ঠেকানোর পর নিহতের এই খবর দিয়েছে।
আরব আমিরাত জানিয়েছে, এই হামলা জাতীয় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এই উত্তেজনার জবাব দেওয়ার ‘পূর্ণ অধিকার’ দেশটি রাখে।
শেয়ার করুন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছেন, ইরানে চালানো অভিযানে মার্কিন সেনা হতাহত হতে পারে।
ট্রুথ সোশ্যালে শেয়ার করা এক ভিডিওতে তিনি বলেন, আমার প্রশাসন এই অঞ্চলে মার্কিন সেনাদের ঝুঁকি কমাতে সম্ভাব্য সব পদক্ষেপ নিয়েছে। তারপরও এই কথা আমি হালকাভাবে বলছি না—ইরানি শাসকরা হত্যা করতে চায়।
তিনি আরও বলেন, সাহসী মার্কিন বীরদের প্রাণ যেতে পারে এবং হতাহতের ঘটনা ঘটতে পারে, যুদ্ধে প্রায়ই এমন হয়। কিন্তু আমরা এটি করছি শুধু এই মুহূর্তের জন্য নয়, ভবিষ্যতের জন্য। এটি একটি মহৎ অভিযান।
শেয়ার করুন
আল জাজিরা জানিয়েছে, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ওমান, লেবানন, সিরিয়া, ইরাক, ইরান ও জর্ডানগামী ফ্লাইট বাতিল করেছে তার্কিশ এয়ারলাইন্স।
এছাড়া, আকাশসীমা বন্ধ থাকায় কাতার এয়ারওয়েজের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে।
শেয়ার করুন
ইরানের ফার্স নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, কাতারের আল-উদেইদ বিমান ঘাঁটি, কুয়েতের আল-সালেম বিমান ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা বিমান ঘাঁটি এবং বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।
শেয়ার করুন
কাতার, কুয়েত, বাহরাইনের পর এবার সৌদি আরবের রিয়াদেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সংবাদ সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে।
এর আগে, ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে ইরান।
শেয়ার করুন
বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পাল্টা জবাব দিতে শুরু করেছে ইরান। এরপর বাহরাইনের রাজধানীতে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় নতুন করে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
শেয়ার করুন
কাতারের দোহায় একাধিক বিস্ফোরণের তথ্য জানিয়েছে আল জাজিরা। এর আগে দেশটির প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছিলেন, ইরানের ছোড়া সব ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দেওয়া হয়েছে।
শেয়ার করুন
আল জাজিরার খবরে বলা হয়েছে—ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সশস্ত্র বাহিনী দেশ রক্ষায় ‘সম্পূর্ণ প্রস্তুত এবং আক্রমণকারীদের তাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত করবে।’
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়—আজ সকালে ইসরায়েলি হামলায় দেশটির ‘আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় সার্বভৌমত্ব লক্ষ্যবস্তু করা হয়েছে, যার মধ্যে রয়েছে প্রতিরক্ষা অবকাঠামো এবং দেশের বিভিন্ন শহরে অসামরিক স্থাপনা।’
বিবৃতিতে বলা হয়, ‘যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শাসনের ইরানে নতুন এই সামরিক আগ্রাসন আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন। ইসলামি প্রজাতন্ত্র ইরান এই আগ্রাসনকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার স্পষ্ট ভঙ্গ হিসেবে বিবেচনা করে এবং জোরালোভাবে জবাব দেওয়ার বৈধ অধিকার রাখে।’
বিবৃতিতে আরও বলা হয়, ইরানি জাতি সবসময় উত্তেজনা এড়াতে এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় ধৈর্য ও সংযম দেখিয়েছে।
মন্ত্রণালয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে ‘সুস্পষ্ট সশস্ত্র আগ্রাসন’ আখ্যা দিয়ে আত্মরক্ষার অধিকার সংক্রান্ত জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদের উল্লেখ করেছে।
বিবৃতিতে বলা হয়, ‘ইতিহাস প্রমাণ করে ইরানিরা কখনো আগ্রাসনের কাছে মাথা নত করেনি। এবারও ইরানের জবাব হবে দৃঢ়। আক্রমণকারীরা তাদের শত্রুতামূলক কার্যকলাপের জন্য অনুতপ্ত হবে।’
শেয়ার করুন
ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতির বরাতে আল জাজিরার খবরে বলা হয়েছে, ইসরায়েল ‘পশ্চিম ইরানে একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা চালাচ্ছে’।
শেয়ার করুন
ইরানের সরকারি কর্মকর্তাদের লক্ষ্য করেই ইসরায়েল-যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত এমন সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
শেয়ার করুন
কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। আল জাজিরার এক খবরে এই তথ্য জানানো হয়েছে।
শেয়ার করুন
ইরানে যৌথভাবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর পাল্টা হামলা শুরু করেছে দেশটি। ইতিমধ্যে দেশটি ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। এরপর বাহরাইনে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
বাহরাইন নিশ্চিত করেছে, দেশটিতে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম বহরের সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। তবে হামলায় ক্ষয়ক্ষতির কোনো খবর জানা যায়নি।
এর আগে, বাহরাইনের স্বরাষ্ট্রমন্ত্রী দেশের নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে জরুরি সতর্কতা জারি করেছিলেন।
এদিকে, কাতারের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, প্যাট্রিয়ট ডিফেন্স সিস্টেমে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ঠেকানো হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতেও বড় বিস্ফোরণের খবর পাওয়া গেছে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
এছাড়া কুয়েতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন আল জাজিরার সংবাদদাতা।
শেয়ার করুন

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ প্রেসিডেন্সির একটি সূত্রের বরাতে জানিয়েছে, দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান জীবিত আছেন।
টেলিগ্রামে দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে আইআরএনএ জানায়, পেজেশকিয়ান ‘সুস্থ আছেন’।
ইরানের আধা-সরকারি মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, পেজেশকিয়ানের স্বাস্থ্যের অবস্থা ‘খুব ভালো’ এবং তার কোনো সমস্যা নেই।
এর আগে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের প্রেসিডেন্ট আহত হয়েছেন।
শেয়ার করুন
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাল্টা হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের ডিফেন্স ফোর্স (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, কিছুক্ষণ আগে ইরান থেকে ইসরায়েলের ভূখণ্ডের দিকে আসা ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে আইডিএফ।
আইডিএফ তাদের বিবৃতিতে আরও বলেছে, জনসাধারণকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হচ্ছে। এই মুহূর্তে ইসরায়েলি বিমান বাহিনী হুমকি মোকাবিলায় প্রয়োজনীয় স্থানে আক্রমণ ও প্রতিরোধ অভিযান পরিচালনা করছে।
বিবৃতিতে বলা হয়, প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্ছিদ্র নয়, তাই জনসাধারণের জন্য হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলা অত্যন্ত জরুরি।
শেয়ার করুন
ইসরায়েলের এক প্রতিরক্ষা কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, শনিবার ইরানে চালানো হামলা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে করা হয়েছে।
তিনি আরও জানান, অভিযানটি কয়েক মাস ধরে পরিকল্পনা করা হয়েছিল। আর কয়েক সপ্তাহ আগে হামলার তারিখ চূড়ান্ত হয়।
শেয়ার করুন
ইরানের পাঁচটি শহরে যৌথভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। যৌথ এ হামলায় ইরানের বেশ কিছু গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছিল। এসব স্থাপনার মধ্যে রয়েছে দেশটির গোয়েন্দা মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, পারমাণবিক শক্তি সংস্থা ও পারচিন সামরিক কমপ্লেক্স।
আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই খবর দিয়েছে। তবে এসব হামলায় এখনো ক্ষয়ক্ষতির বিষয়টি জানা যায়নি।
এদিকে, ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি ইরানের বিভিন্ন প্রতিষ্ঠান লক্ষ্য করে সাইবার হামলাও চালানো হয়েছে।
ইরানের তাসনিম নিউজ এজেন্সির বরাতে আল জাজিরার খবরে বলা হয়েছে, রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএসহ দেশটির একাধিক সংবাদমাধ্যমের ওয়েবসাইট সাইবার হামলার শিকার হয়েছে। তবে এখন পর্যন্ত আইআরএনএর টেলিগ্রাম অ্যাকাউন্ট সচল রয়েছে বলে জানা গেছে।
শেয়ার করুন

ইরানের বিভিন্ন স্থানে যৌথভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। হামলার পর তেহরানের প্রাণকেন্দ্রে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে নিশ্চিত করেছেন, ইসরায়েলের সঙ্গে যৌথভাবেই এই হামলা চালানো হয়েছে।
ইরানের আধা সরকারি ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, রাজধানী তেহরান এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে তারা খবর পেয়েছে।
আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) এই হামলার খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইনও।
এদিকে, আজ সকালে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এক বিবৃতিতে ইসরায়েলজুড়ে ‘বিশেষ ও স্থায়ী জরুরি অবস্থা’ ঘোষণা করেছেন।
অন্যদিকে, আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট ও জমহুরি এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
এদিকে, সংবাদসংস্থা এপি জানিয়েছে, ইসরায়েলের ছোড়া ক্ষেপণাস্ত্র তেহরানে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয়ের কাছে আঘাত হেনেছে।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, ‘ইসরায়েল প্রতি হুমকির প্রতিরোধমূলকভাবে দূর করতে’ এই হামলা চালানো হয়েছে।
অন্যদিকে, ইসরায়েলে সাইরেন বাজার পর দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ার শঙ্কা থেকে জনগণকে প্রস্তুত করতে’ আগাম সতর্কতা জারি করা হয়েছে।
ইসরায়েলের বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সব বেসামরিক ফ্লাইটের জন্য আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে। আর জনসাধারণকে বিমানবন্দরে না আসার আহ্বান জানানো হয়েছে।
শেয়ার করুন